বারাণসীর আশ্রমে সাধুদের হাতে বিদেশিনীর শ্লীলতাহানি! হতভম্ব এলাকাবাসী
উত্তর প্রদেশের মন্দিরের শহর বারাণসীতে এক লজ্জানজর ঘটনার তথ্য প্রকাশ্য়ে আসতেই শুরু হয়েছে তোলপাড়। অভিযোগ এক বিদেশিনীর। তাঁর দাবি, তিনি বারাণসীতে গিয়ে এক আশ্রমে কয়েকদিন থাকছিলেন।
উত্তর প্রদেশের মন্দিরের শহর বারাণসীতে এক লজ্জানজর ঘটনার তথ্য প্রকাশ্য়ে আসতেই শুরু হয়েছে তোলপাড়। অভিযোগ এক বিদেশিনীর। তাঁর দাবি, তিনি বারাণসীতে গিয়ে এক আশ্রমে কয়েকদিন থাকছিলেন। আর সেখানেই মঙ্গলবার রাতে তাঁরে আশ্রমের কয়েকজন সাধু হেনস্থা করেন বল অভিযোগ।

গত ২ মাস ধরে বারাণসীতে রয়েছেন জার্মান থেকে আসা ওই মহিলা। তবে মঙ্গলবার রাতে , আশ্রমে নিজের ঘরে থাকার সময়ে তাঁর সঙ্গে ঘটে যায় এক অস্বাভাবিক কাণ্ড। সেই সময় তাঁর শ্লীলতাহানি ঘটিয়েছেন আশ্রমেরই ৩ জন সাধু।এমনই অভিযোগ বারাণসীর শিবপুর পুলিশ স্টেশনে দায়ের করেছেন মহিলা।
অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। ৩৫৪ ধারার আওতায় অভিযুক্তদের গ্রেফতার করে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ। গোটা ঘটনায় এবার আরও তদন্তে নেমেছে পুলিশ। এর আগে, এক বিদেশিনীকে ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে তামিলনাড়ুতেও। যে ঘটনার পর রীতিমতো তোলপাড় শুরু হয় দেশজুড়ে।












Click it and Unblock the Notifications