ভারতের সঙ্গে সংঘাত, ২০ অক্টোবর পর্যন্ত উড়ান পরিষেবা বাতিল করল জার্মান সংস্থা লুফথানসা
ভারতের সঙ্গে সংঘাত, ২০ অক্টোবর পর্যন্ত উড়ান পরিষেবা বাতিল করল জার্মান সংস্থা লুফথানসা
এবার কেন্দ্রের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেল জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা এয়ারলাইনস। যার জেরে আগামী ২০ দিন ভারতগামী সমস্ত উড়ান পরিষেবা বাতিলের পথে হাঁটতে দেখা গেল এই সংস্থাকে। ওয়াকিবহাল মহলের ধারণা মূলত পূর্ব নির্বাধিত তারিখগুলিতে বিমান চালাচলে নিষেধাজ্ঞা আরোপ করাতেই চটেছে এই জার্মান বিমান সংস্থা।

সম্প্রতি লুফথানসার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ৩০শে সেপ্টেম্বর থেকে আগামী ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ভারতগামী সমস্ত বিমানই বাতিল করা হচ্ছে। সূত্রের খবর, ভারত জার্মানি রুটে লুফথানসার প্রায় ২০টির বেশি বিমান চলাচল করে। সেখানে ভারতীয় বিমান সংস্থা গুলির মাত্র ৩ থেকে ৪টি ফ্লাইট চলে। যার ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়াতেই লুফথানসার বেশ কিছু পূর্ব নির্ধারিত বিমানে নিষেধাজ্ঞা আরোপ করে অসামরিক বিমান চলাচল বিভাগ বা ডিজিসিএ।
এদিকে করোনা লকডাউন শুরু সময় ২৫সে মার্চ থেকেই সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। যদিও পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হলে মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ফের শুরু হয়। আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরু হয় ২৫শে মে থেকে। এদিকে ডিজিসিএ-র স্পষ্ট বক্তব্য, ভারতের সঙ্গে ভারসাম্য রাখতে সপ্তাহে ৭টির বেশি বিমান চালাতে পারবে না লুফথানসা। কিন্তু ভারতের দাবি না মানাতেই বর্তমানে নিষেধাজ্ঞার কোপে পরে এই জার্মান সংস্থা। এমতাবস্থায় ভারতকে পাল্টা চাপে রাখতেই নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে লুফথানসা এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications