জর্জ ফ্লয়েড কাণ্ডের আঁচ কেরলে! কংগ্রেস কর্মীকে মাটিতে ফেলে আটকে রাখল পুলিশ

নিট-জেইই নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল দেশ। সেই আবহেই কেরলে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে বেশ কয়েক দফা। সেই রকমই এক বিক্ষোভ প্রদর্শনের একটি ছবি সামনে আসতেই ভারতেও জর্জ ফ্লয়েড কাণ্ডের আঁচ লাগে, যার জেরে বিতর্কও শুরু হয়ে বেশ।

জর্জ ফ্লয়েড কাণ্ডের আঁচ কেরলে! কংগ্রেস কর্মীকে মাটিতে ফেলে আটকে রাখল পুলিশ

প্রসঙ্গত, কেরলের এই ঘটনায় দেখা গিয়েছে কংগ্রেস কর্মীরা কেরলের উচ্চশিক্ষা মন্ত্রী কেটি জলিলের কনভয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল। তবে পুলিশ সেই কনভয় পাস করানোর জন্যে ছাত্রদের উপর লাঠিচার্জ করছিল। সেই সময়ই এক পুলিশ কর্মীকে দেখা যায় এক কংগ্রেস কর্মীকে জোর করে মাটিতে ফেলে তাকে সেখানে আটকে রাখতে। সেই দৃশ্য অনেকটা জর্জ ফ্লয়েডের স্মৃতি উস্কে দেয়।

শুধু আমেরিকা নয়, বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে আরও বিভিন্ন দেশে। এই আন্দলনের মূলে ছিল একটি ভআইরাল ভিডিও। ৮ মিনিট ৪৬ সেকেন্ডের নৃশংসতা ভরা এক ভিডিও প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগে। জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে রয়েছে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মী। আর শ্বাস নেওয়ার জন্য কাতড়াচ্ছেন জর্জ। মৃত্যু হয় তাঁর। আর এরপর করোনা সংক্রমণের মাঝেই প্রতিবাদে উত্তাল আমেরিকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মার্কিন নাগরিকরা। প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+