Jan Aushadhi Medicine: সাধারণ ব্র্যান্ডেড ওষুধের থেকে কোথায় আলাদা জেনেরিক ওষুধ! সত্যিই কাজে দেয়? নাকি...
Jan Aushadhi Medicine: আকাশ ছোঁয়া দাম ওষুধের! আর তা কিনতে একেবারে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় মানুষ যাতে সস্তায় ওষুধ কিনতে পারে সেজন্যে দেশের বিভিন্ন প্রান্তে জন ঔষধি কেন্দ্র খুলছে মোদী সরকার। তবে এসব কেন্দ্রে পাওয়া যায় এমন ওষুধ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশেষ করে ওষুধের দাম, কস্ট এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী জন ঔষধি স্কিমের (Pradhan Mantri Janaushadhi Scheme) আওতায় খোলা হচ্ছে এই জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Store)। যেখানে মূলত জেনেরিক ওষুধই (Jan Aushadhi Medicine) পাওয়া যায়।

বড় সংস্থা অর্থাৎ ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৯০ শতাংশ সস্তায় এই সমস্ত দোকান থেকে ওষুধ (Jan Aushadhi Medicine) কেনার সুযোগ আছে। দাবি করা হচ্ছে, জন ঔষধি কেন্দ্রে পাওয়া ওষুধগুলি সাধারণ ওষুধের থেকে অনেক নাকি প্রভাব কম! সত্যিই কি তাই? জানুন আসল সত্য?
Jan Aushadhi Medicine : জেনেরিক ওষুধ আসলে কী?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেনেরিক ওষুধ (Generic Medicine) ওই সমস্ত ওষুধকে বলা হয়, যেগুলির কোনও ব্র্যান্ড নেই। যেগুলি শুধু সল্ট নেমে বাজারে বিক্রি হয়। যদিও এখন বহু সংস্থা নামে জেনেরিক ওষুধ (Jan Aushadhi Medicine) বিক্রি করছে। তাতেও দাম অনেকটাই সস্তা পড়ে এই সমস্ত ওষুধের। কারণ এগুলো শুধুমাত্র জেনেরিক ওষুধের ক্যাটাগরিতে আসে। বর্তমানে সরকার জেনেরিক ওষুধের প্রচার করছে। জন ঔষধি প্রজেন্ট এটার একটা অংশ।
Jan Aushadhi Medicine : ব্র্যান্ডের সঙ্গে আলাদা কোথায়?
ওই সংবাদমাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন, জেনেরিক ওষুধের (Generic Medicine) প্রভাব ব্র্যাডের ওষধের মতোই হয়ে থাকে। কারণ এই সমস্ত ওষুধে একই সল্ট থাকে, যা একটা বড় সংস্থার ওষুধে থাকে। যখন ব্র্যান্ডেড ওষুধের সল্ট মিশ্রণের ফর্মুলা এবং উৎপাদনের জন্য একচেটিয়া ক্ষমতার মেয়াদ শেষ হয়, তখন ফর্মুলা প্রকাশ্যে চলে আসে। ওই ফর্মুলা এবং সল্টেই ওষুধ তৈরি হয়। অর্থাৎ একই মান বজায় থাকলে এসব ওষুধ ব্র্যান্ডেড ওষুধের চেয়ে কোথাও কম নয়।
Jan Aushadhi Medicine : সত্যিই এর প্রভাব কম?
বিশেষজ্ঞরা বলছেন, জেনেরিক ওষুধ কখনও সাধারণ ওষুধের (Jan Aushadhi Medicine) থেকে কম প্রভাব ফেলে না। জেনেরিক ওষুধগুলি প্রচলিত ওষুধের মতোই কার্যকর এবং অবশ্যই নিরাপদ।
Jan Aushadhi Medicine : একাধিক সুবিধা আছে
- জেনেরিক ওষুধ অনেক সস্তা
- সাধারণ ব্র্যান্ডেড ওষুধের মতোই কাজ করে
- জেনেরিক ওষুধগুলি প্রচলিত ওষুধের মতোই নিরাপদ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications