কাশ্মীরে সেনাপ্রধান! মৃত জওয়ান ঔরঙ্গজেবের বাড়িতে কথা পরিবারের সঙ্গে

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী ঘাঁটি পরিদর্শন করলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। জঙ্গি হামলায় অপহৃত ও পরে হত্যা করা সেনা জওয়ান ঔরঙ্গজেবের বাড়িতেও যান তিনি।

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী ঘাঁটি পরিদর্শন করলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করান লেফটেন্যান্ট জেনারেল শরণজিৎ সিং, লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং।

কাশ্মীরে সেনাপ্রধান! মৃত জওয়ান ঔরঙ্গজেবের বাড়িতে কথা পরিবারের সঙ্গে

জঙ্গি হামলায় অপহৃত ও পরে হত্যা করা সেনা জওয়ান ঔরঙ্গজেবের বাড়িতেও যান তিনি। সেখানে ঔরঙ্গজেবের বাবা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাসও দেন সেনা প্রধান।

সেনা জওয়ান ঔরঙ্গজেবের বলিদান ব্যর্থ হবে না। বাড়িতে গিয়ে পরিবারকে এমনটাই বললেন সেনাপ্রধান।

কাশ্মীরের সীমান্তবর্তী ঘাঁটি পরিদর্শনের সময় সেনা জওয়ানদের সঙ্গেও কথা বলেন সেনাপ্রধান। আবহাওয়া কিংবা শত্রু, সব কিছুকে উপেক্ষা করে সীমান্তে দক্ষতার সঙ্গে জওয়ানরা কাজ করে চলেছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+