'ভারতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক ঘটাতে পারে চিন', বড় বার্তা বিপিন রাওয়াতের
লাদাখ সংঘাতের শীতকালীন পর্ব কার্যত কিছুটা স্তিমিত এখন। চিনের সঙ্গে ভারতের সম্পর্কও বেশ খানিকটা উন্নতির দিকে বর্তমানে। এমন এক পরিস্থিতিতে ভারতের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, চিনের প্রযুক্তি যেভাবে ভারতের থেকে এগিয়ে রয়েছে। তাঁর আশঙ্কা, চিনের তরফে কোনও বড় সাইবার হামলা ভারতের বুকে আসতে পারে।

জেনারেল রাওয়াত জানিয়েছেন,চিন যেভাবে শক্তপোক্ত প্রযুক্তি নির্ভর দেশ , সেদিক থেকে তারা ভারতের প্রযুক্তির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। ফলে বেজিংয়ের তরফে ভারতের ওপর সাইবার হামলার ঘটনা কোনও নতুন বিষয় নয়। তবে সিডিএসের মতে , এমন আশঙ্কা করে ভারতও পিছিয়ে নেই। সাইবার সিকিউরিটির দিক থেকে ভারত একটি প্রতিরক্ষা গড়ে তুলতে শুরু করেছে। আশঙ্কা রয়েছে যে চিন, ভারতের সাইবার নিরাপত্তায় বড়সড় হামলা আনতে পারে।
সিডিএস জানিয়েছেন, সাইবার অ্যাটাক কীভাবে হতে পারে তার 'ডাউন টাইম' ও প্রভাব আঁচ করে ভারত পাল্টা রণসজ্জায় মাতোয়ারা। সিডিএস জানিয়েছেন ফায়ার ওয়াল ভেঙে সাইবার সিস্টেম ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা চিন রাখতে পারে। তবে তা রুখতে পাল্টা ভারতও নিজের প্রযুক্তির ওপর কাজ করতে শুরু করেছে।
তবে, চিনকে প্রতিহত করতে ইতিমধ্যেই ভারতের তিন সেনা বাহিনী রীতিমতো প্রস্তুত বলে জানিয়েছে। বিপিন রাওয়াতের মতে , পদাতিক থেকে বায়ুসেনার মধ্যে রয়েছে বিশেষ কিছু গুন। যা চিনতে প্রতিহত করতে সাহায্য করছে।












Click it and Unblock the Notifications