কেন্দ্রীয় বাজেট ২০২০: জিডিপি লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা

দেশের আর্থিক অবস্থায় যে মন্দার কোপ প্রকট তা ধরা পড়েছে মোদী সরকারের বাজেটেই।

দেশের আর্থিক অবস্থায় যে মন্দার কোপ প্রকট তা ধরা পড়েছে নরেন্দ্র মোদী সরকারের বাজেটেই। বিনিয়োগে বিশেষ জোর দিতে দেখা গিয়েছে বাজেট অধিবেশনে। ২০২০-২১ অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 জিডিপি বৃদ্ধিতে ধাক্কা

জিডিপি বৃদ্ধিতে ধাক্কা

ক্ষমতায় আসার পরেই মোদী সরকার ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক মাসের মধ্যেই দেশের আর্থিক অবস্থা চরম সংকটে পৌঁছে যায়। ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি প্রবলভাবে ধাক্কা খেয়েছে।

 জিডিপি লক্ষ্যমাত্রা ১০ শতাংশ

জিডিপি লক্ষ্যমাত্রা ১০ শতাংশ

আন্তর্জাতিক একাধিক সংস্থা ভারতের আর্থিক বৃদ্ধির হার কমিয়ে দিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। ভারতে জিডিপি বৃদ্ধি সাত শতাংশ অতিক্রম করতে পারেনি। তার পরে আবার ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর থেকেই বোঝা যাচ্ছে নতুন অর্থবর্ষেও দেশের অর্থিক অবস্থা চাঙ্গা হওয়ার সম্ভাবনা কমই রয়েছে।

আর্থিক বৃদ্ধি নিয়ে শঙ্কা

আর্থিক বৃদ্ধি নিয়ে শঙ্কা

আত্মবিশ্বাসী নয় সরকার। জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রাই তা স্পষ্ট করে দিয়েছে। বিপুল পরিবাম বেসরকারিকরণের কথা ঘোষণা করে মোদী সরকার বুঝিয়ে দিয়েছে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো একা সরকারের পক্ষে সম্ভব নয়। সেরাকণেই শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এনআইসি, আইডিবিআইয়ের শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। বিপুল পরিমান বিদেশি বিনিয়োগ টানার প্রবল চেষ্টা চালাচ্ছেন মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+