জিডিপির সামান্য হলেও বৃদ্ধি! দেশের অর্থনীতিতে ‘স্বস্তি’ তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে
জিডিপির সামান্য হলেও বৃদ্ধি! দেশের অর্থনীতিতে ‘স্বস্তি’ তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে
দেশের অর্থনীতিতে খানিক স্বস্তির খবর। জিডিপি প্রবৃদ্ধির হার সামান্য হলেও বাড়ল এবার। এবার জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪.৭ শতাংশে। শুক্রবার জাতীয় পরিসংখ্যান সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে-ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপির হার ০.২ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। সরকারী তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.৫ শতাংশ।

বিগত ত্রৈমাসিকে ছয় বছরের সর্বনিম্ন জিডিপিকে পৌঁছে যাওয়ার পর এবার কী হয় তা নিয়ে উদ্বেগ ছিল। তবে সেই উদ্বেগের অর্থনীতিতে একচু হলেও সুখের খবর জিডিপি বেড়েছে সামান্য। তবে খুব আশার ছিল না এই রিপোর্ট। দেশের অর্থনীতিবিদরা জিডিপি প্রবৃদ্ধি ৪.৭ হবে বলে আভাস দিয়েছিল, সেটাই হয়েছে।
এদিকে অর্থনীতিবিদরা মনে করছে, ট্রাম্পের সফরে দেশের অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির সম্ভবনার কথায় তা জানিয়েছিলেন অর্থনীতিবিদরা। ৪.৫ শতাংশ হারই রয়ে যাবে বা ৪.৭ শতাংশ হতে পারে বেড়েয ২০২০ সালেও এমন প্রবণতা থাকবে। তবে এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা নেই।
বাজেট অর্থনৈতিক সংস্কার করা হয়েছে দাবি করেছিল মোদী সরকার। তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধিতে তার কোনও প্রভাব পড়ল, নাকি অন্য কোনও কারণে জিডিপি বৃদ্ধি হল সামান্য, তা খতিয়ে দেখছেন অর্থনীতিবিদরা। ২০২০ সালে সেটা টেনেটুনে ৪.৭ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এমনই আভাস ছিল, তার বেশি উঠবে না।












Click it and Unblock the Notifications