আর্থিক বৃদ্ধির গতি নামতে পারে ৬ বছরের সব থেকে নিচে! ভবিষ্যদ্বাণী গবেষণাকারী সংস্থার
দেশের আর্থিক বৃদ্ধির গতি নামতে পারে ছয় বছরের সর্বনিম্নে। বর্তমান আর্থিকবছরে তা নেমে যেতে পারে ৬.৭ শতাংশে। বছরের শুরুতে যা ৭.৩ শতাংশ ধরা হয়েছিল।
ভারতের অর্থনীতিকে মূল পথে ফিরিয়ে আনতে যেই পদক্ষেপই গ্রহণ করা হোক না কেন, তা দেশের অর্থনীতিকে কোনও সাহায্যই করতে পারবে না। এমনটাই মতপ্রকাশ করছে বিভিন্ন গবেষণাকারী সংস্থা। ফিচ গ্রুপ ফার্ম ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ ভবিষ্যদ্বাণী করে বলেছে, দেশের আর্থিক বৃদ্ধির গতি নামতে পারে ছয় বছরের সর্বনিম্নে। বর্তমান আর্থিক বছরে তা নেমে যেতে পারে ৬.৭ শতাংশে। বছরের শুরুতে যা ৭.৩ শতাংশ ধরা হয়েছিল।

গবেষণাকারী সংস্থাটির মতে আর্থিক মন্দা চলতে থাকবে। আর এপ্রিল থেকে জুনের ডিজিপি নেমে যেতে পারে ৫.৭ শতাংশে। তা হলে, এটি হবে পরপর পঞ্চম ত্রৈমাসিক, যেখানে যেখানে আর্থিক গতি হবে নিম্নগামী। যেখানে উৎপাদন শিল্পে ১৪ আর্থিক বর্ষ থেকে বছরে ৭০-৭৬ শতাংশ হারে বেড়েছে, সেখানে কোনও কোম্পানিই আর বিনিয়োগে রাজি নয়। অন্যদিকে নির্মাণ শিল্পে একটা চাপা ভাব চলছেই।
অর্থনীতিবিদরা বলছেন, যদি ভেবে নেওয়া যায়, সরকারি প্রচেষ্টা একাই বিনিয়োগ পরিস্থিতির পরিবর্তন করবে, তাহলে তা অনেক বেশি আশা হয়ে যাবে। অর্থনীতি ধীর গতি সম্পন্ন হয়ে পড়ার অর্থ ব্যবসা পড়ে যাওয়া। যার ফলে ব্যাঙ্কের অসম্পাদনকারী অর্থের পরিমাণ বৃদ্ধি পায়।
যেসব কারণে বৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে তার মধ্যে রয়েছে, মৌসুমী বায়ুর দেরিতে আসা, উৎপাদন শিল্পে নিম্নগামীতাও।












Click it and Unblock the Notifications