বাগদান সারলেন গৌতম আদানির ছোট ছেলে, কার সঙ্গে আংটি বদল করলেন জিৎ?
খারাপ খবরের মধ্যেও ভালো খবর পাওয়া গেল আদানি পরিবার থেকে। কারণ, শেয়ার বাজারে বিরাট ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। তারমধ্যেই খুশির খবর পাওয়া গেল। গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি দিভা জাইমিন শাহের সঙ্গে বাগদান সারলেন।

বাগদান সারলেও এখনও পর্যন্ত কিন্তু বিয়ের তারিখ জানা যায়নি। হীরে ব্যবসায়ীর কন্যার সঙ্গে বাগদান সারলেন আদানি পুত্র। গুজরাতের আহমেদাবাদে দুই পরিবারের সদস্যরা ও কাছের বন্ধুদের নিয়েই আয়োজিত হয়েছিল বাগদানের অনুষ্ঠান।
জানা গিয়েছে, ডিভা জামিন শাহ সি. দীনেশ অ্যান্ড কোং. প্রা. লিমিটেডের মালিক জামিন শাহের কন্যাই হতে চলেছে গৌতম আদানির পূত্রবধূ। সুরাটের হীরা ব্যবসায়ীদের মধ্যে খুব জনপ্রিয় এটি। এই ব্যবসাটি এক সময়ে প্রতিষ্ঠিত করেছিলেন চিনু দোশি ও দীনেশ শাহ।
বাগদানের সময় জিৎ আদানি ও দিভা জাইমিন শাহকে দারুণ সুন্দর লাগছে। জমকালো লেহেঙ্গায় অসাধারণ লাগছে আদানি পূত্রব্ধূকে। ভারী গহনা, খোলা চুলে ডিপ মেকাপে মিষ্টি হাসছেন তিনি, কম যাচ্ছেন আদানি পুত্রও। ঐতিহ্যবাহী পোশাকে দারুণ সুন্দর লাগছে তাঁকে। তাদের দিক থেকে চোখ সরাতে পারছেন না কেউই।
গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে স্নাতক পাশ করেছেন। তারপর ২০১৯ সালে আদানি গ্রুপে যোগদান করেন তিনি। বর্তমানে বাবা ও দাদার সঙ্গে ব্যবসা করছেন তিনি। ব্যবসায় সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছেন তিনি।
আদানি গ্রুপের সঙ্গে সঙ্গে জিৎ আদানি আদানি ডিজিটাল ল্যাবসেরও ব্যবসা দেখছেন। তার দাদা করণ আদানিও এখন বিবাহিত। তিনিও পড়াশোনা শেষ করে এসে বাবার ব্যবসায় যোগ দিয়েছেন। আইনজীবী সিরিল শ্রফের মেয়ে পরিধি আদানিকে ২০১৩ সালে বিয়ে করেন।












Click it and Unblock the Notifications