খুনের আগে একমাস ধরে লক্ষ্য রাখা হয়েছিল গৌরী লঙ্কেশের উপরে

খুনের একমাস আগে থেকে গৌরীর উপরে লক্ষ্য রাখা শুরু করেছিল খুনিরা। শেষ ১৫ দিনে সেই নজরদারি আরও বেড়ে গিয়েছিল।

কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, খুনের একমাস আগে থেকে গৌরীর উপরে লক্ষ্য রাখা শুরু করেছিল খুনিরা। শেষ ১৫ দিনে সেই নজরদারি আরও বেড়ে গিয়েছিল।

খুনের আগে একমাস ধরে লক্ষ্য রাখা হয়েছিল গৌরী লঙ্কেশের উপরে

এই ঘটনার আঁচ সম্ভবত পেয়েছিলেন গৌরী নিজেও। কারণ সূত্রের খবর, তিনি নিজের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা বসানোর মনস্থির করেছিলেন। তাঁর মনে হয়েছিল, কেউ বা কারা তাঁকে অনুসরণ করে চলেছে। সেই অনুযায়ী ক্যামেরাও বসানো হয়।

মঙ্গলবার রাতে তিনজন বাইকে চেপে এসে গৌরীকে গুলি চালিয়ে খুন করে পালিয়ে যায়। বেঙ্গালুরুর গান্ধী বাজারে তাঁর অফিস থেকে রাজরাজেশ্বরী নগরে তাঁর বাড়ি পর্যন্ত গৌরীকে অনুসরণ করা হয়েছিল বলে পুলিশ মনে করছে।

পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের ভিডিও খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তের পর এটাই মনে হচ্ছে, সবকিছু পরিকল্পনা করেই গৌরীকে খুন করা হয়েছে। এবং তার প্রস্তুতি চলেছে গত একমাস ধরে।

এর পাশাপাশি আর একটি বিষয় উঠে এসেছে যে পিস্তল দিয়ে গৌরীকে খুন করা হয়েছে তা মাওবাদীরে পছন্দের। ৭.৬৫ এমএম পিস্তল মাওবাদীরা ভীষণভাবে ব্যবহার করে। এবং আশ্চর্যের যে এই পিস্তল দিয়েই এমএম কালবুর্গি, গোবিন্দ পানসারে, নরেন্দ্র ধবলকরের পাশাপাশি গৌরীকেও খুন করা হয়েছে। এখন এসবের মধ্য সামঞ্জস্য কোথায় সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+