গৌরী লঙ্কেশের খুনিদের মুখোশ খোলা এখন সময়ের অপেক্ষা, উঠে আসছে নানা তথ্য
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তদন্ত প্রায় গুটিয়ে এনেছে বিশেষ তদন্তকারী দল। এমাসের শেষের দিকেই এই হত্যাকাণ্ডের খুনিদের পরিচয় সামনে আনা হবে বলে দাবি করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তদন্ত প্রায় গুটিয়ে এনেছে বিশেষ তদন্তকারী দল। এমাসের শেষের দিকেই এই হত্যাকাণ্ডের খুনিদের পরিচয় সামনে আনা হবে বলে দাবি করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডি। তিনি জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল চিনে ফেলেছে গৌরী লঙ্কেশের হত্যাকারীদের।

আর কয়েকটি দিনের অপেক্ষা তারপরই পর্দা উন্মোচিত হতে চলেছে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের। গত ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির সামনেই এই বর্ষীয়ান সাংবাদিককে হত্যা করা হয়। তারপর ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য একতত্রিত করে তদন্তের চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বিশেষ তদন্তকারী দল। আপাতত ৪ জনের হদিশ পেয়ে গিয়েছে এই দল। তবে ঐএখনো কিছু প্রযুক্তিগত তথ্যের অপেক্ষায় রয়েছে বিশেষ তদন্তকারী দল।
তদন্তে জানা যায়, ৭.৬৫ এম এম পিস্তল থেকে খুন করা হয়েছে লঙ্কেশকে। অস্ত্রের হদিশ করতে গিয়ে কর্ণাটক পুলিশ অবৈধ নানা অস্ত্র ভাণ্ডার চক্রেরও খোঁজ পায়। তদন্তের গতিপ্রকৃতিতে জানা গিয়েছে বিজয়পুরা এলাকার কোনও অঞ্চল থেকে এই খুনিরা এসেছিল। তারপরই ওই এলাকায় চলে ব্যাপক ধরপাকড়। হত্যাকাণ্ডে উঠে আসে দক্ষিণপন্থী সনাতন সংস্থার সদস্যদের নাম। সেই তদন্তেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications