হঠাত প্রবল বিস্ফোরণে গুরুতর আহত ১৩, আতঙ্কে হুড়োহুড়ি স্থানীয়দের মধ্যে

বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির জামিয়া নগর! সেখানের একটি খাবারের দোকানের সামনে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যাদের যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হ

বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির জামিয়া নগর! সেখানের একটি খাবারের দোকানের সামনে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যাদের যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

আতঙ্কে হুড়োহুড়ি স্থানীয়দের মধ্যে

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এমনকি ঘটনাস্থলে দ্রুত পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ করেই এত বড় এই ঘটনা ঘটেছে। দিল্লির জামিয়া এলাকাতে এই ঘটনা ঘটে। সেখানে খাবারের দোকানে ব্যবহৃত সিলিন্ডার হঠাত করেই বিস্ফোরণ ঘটে বলে দাবি তদন্তকারীদের। আর সেই সময়ে হোটেলে বহু মানুষ ছিলেন। ফলে ঘটনায় ১৩ জন ঝলসে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

তবে সিলিন্ডার ফেটেই এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি ওই দোকানে অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ অন্যান্য সমস্ত নিয়ম মানা হচ্ছিল কিনা সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দিল্লি দমকলের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দুপুরে একটি ফোনকল আমাদের কাছে আসে। একটি হোটেলে আগুন লেগেছে বলে তাঁদের জানানো হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তারাই আগুন নেভানোর কাজ করেন। পাশাপাশি আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও দমকলের তরফে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেটি একটি ফাস্টফুডের দোকান ছিল। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তবে ঘটনার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। কারণ একই ভাবে গত ২৪ ঘন্টা আগেই দিল্লির একটি বারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিধ্বংসী আগুন লেগে যায় এরপর।

আগুন নেভাতে রীতিমত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ফলে এই বিষয়ে আরও নজরদারি বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে দিল্লির বুকে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এমনকি জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। আর এই আশঙ্কার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা! যা রীতিমত আতঙ্ক ছড়িয়ে দেয়। এমনকি ঘটনায় হুড়োহুড়ি পর্যন্ত পড়ে যায় এলাকায়। অনেকেই আতঙ্কে ছোটাছুটিও শুরু হয়ে যায় আতঙ্কিত মানুষের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+