আবর্জনামুক্ত শহরই প্রধান লক্ষ্য! স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়ে গেল মোদীর হাতে
স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়ে গেল মোদীর হাত ধরে। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'স্বচ্ছ ভারত মিশন ২.০' (Swachh Bharat Mission Urban 2.0) এবং 'অম্রত মিশন'-এর দ্বিতীয় পর্বের সূচনা করলেন। এই পর্বে গোটা দেশেই দূষণ মুক্ত শহর গড়ে তুলতে বিশেষ ভাবে জোর দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে শহরের উন্নয়নের লক্ষ্যে ৪ লক্ষ কোটির নতুন বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি।

প্রতিদিন ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ
নতুন প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে মোদী বলেন, 'বর্তমানে ভারত প্রতিদিন ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে। একথা মাথায় রেখেই আমি দেশের প্রতিটি রাজ্য সরকারকে এ বিষয়ে সচেতন হতে বলেছি। শহরগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়াতে হবে। আবর্জনামুক্ত শহর গড়াই আমাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়লে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে। নদীগুলিও আগের থেরে অনেক বেশি দূষণমুক্ত হবে।'

স্বচ্ছ ভারত মিশন-আর্বান ২.০
এদিকে মোদী ব্রিগেড এই নয়া প্রকল্পকে স্বচ্ছ ভারত মিশন-আর্বান ২.০ নামেই ডাকতে শুরু করেছে। অনযদিকে মিশন অম্রতের (AMRUT 2.0) পরবর্তী পর্যায়ে, দেশের 'নর্দমা ও সেপটিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করা হবে বলেও মোদী জানান। প্রতিটা শহরেই পানীয় জলের সঠিক ব্যবস্থাপণাও হবে এই প্রকল্পের হাত ধরে। সহজ কথায় শহরগুলিকে ওয়াটার সিকিওর হিসেবে গড়ে তোলাই যে সরকারের প্রাথমিক লক্ষ্য তা বারবারেই জানান মোদী। পাশাপাশি নদীগুলিতে নর্দমার যাতে না পরে তা দেখভালের জন্য বিশেষ টিও তৈরি করা হচ্ছে বলে মোদী জানান।

কী বললেন মোদী
এদিকে এই অভিযানের দ্বিতীয় পর্বের সূচনাকালে মোদী বলেন, এওখন পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান এবং অম্রত মিশনের কাজ প্রতিটি দেশবাসীকে গর্বিত করে। এই মিশনের প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে দেশের জন্য সম্মান, মর্যাদা, এবং মাতৃভূমির প্রতি ভালবাসা।। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি খুবই খুশি যে আমাদের আজকের প্রজন্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো এই নব ধারার অভিযানকে শক্তিশালী করার কাজ হাতে নিয়েছে। এখন দেশের ছোট ছোট বাচ্চারাও নিজেদের কাঁধে গুরুদায়িত্ব তুলে নিয়েছে। গুরুজনদেরও সচেতন রছে প্রতি মুহূর্তে।'
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications