Namaste Trump: গরবা থেকে তলোয়ার নৃত্য অপেক্ষায় রয়েছে মার্কিন নেতার জন্য!গুজরাতের সফরসূচি একনজরে

আমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা যেন আজ অকাল নবরাত্রির আনন্দে মেতেছে। গোটা শহর কার্যত উৎসবের মেজাজে ধরা দিয়েছে। এর আগে মোতারা স্টেডিয়াম সাজাতে ও ট্রম্পের যাত্রাপথ সুন্দর করে তুলতে একাধিক পদক্ষেপ নেয় প্রশাসন। আর এবার আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে পদার্পণের। তার আগে গরবা থেকে তলোয়ার নৃত্যের মহড়া শুরু হয়ে গিয়েছে।

রেড কার্পেটে উঠলেই গুজরাতের সংস্কৃতির সঙ্গে পরিচিতি

এদিন মোতেরার রেড কার্পেটে উঠলেই ট্রাম্পের সঙ্গে পরিচিতি ঘটানো হবে গুজরাতের সংস্কৃতির। গুজরাতের গরবা নাচ দিয়ে প্রথমেই স্বাগত জানানো হবে ট্রাম্পকে। সেই সময় ট্রাম্পের পাশেই থাকতে চলেছেন গুজরাতের ভূমিপুত্র নরেন্দ্র মোদী।

তলোয়ার নৃত্য থেকে কচ্ছি নৃত্য

এরপরই ট্রাম্পকে স্বাগত জানাতে থাকতে চলেছে কচ্ছি নৃত্য। তার আগে অবশ্য মঞ্চ মাতাতে চলেছে পোরবন্দরের তলোয়ার নাচ। এরপর গিরের জঙ্গলে যে আদিবাসী নৃত্য হয় , সেই নৃত্য এদিন পেশ করা হবে ট্রাম্পের সামনে।

এরপরই গান্ধী আশ্রমে যাবেন ট্রাম্প

মোতেরার পরই ট্রাম্পের কনভয় দৌড়বে গান্ধী আশ্রমের দিকে। প্রথমেই গান্ধী আশ্রমের হৃদয়কুঞ্জে যাবেন ট্রাম্প। এরপর মোদী তাঁকে নিয়ে গোটা আশ্রমটির বিভিন্ন দিক ঘুরিয়ে দেখাবেন।

কত কিলোমিটারের রোড শো?


১১ টায় আমেদাবাদে পৌঁছেন মোদী। তারপর রোড শো করে মোতেরা ও গান্ধী আশ্রমে তিনি যাবেন। মোট ২২ কিলোমিটারের এই রোড শো হবে। তবে যাবতীয় নজর আপাতত স্টেডিয়ামের মধ্যে মোদী -ট্রাম্পকে একসঙ্গে দেখবার জন্য মুখিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+