'মাফিয়া কুইন' গাঙ্গুবাঈয়ের অজানা অধ্যায় আসছে প্রকাশ্যে! ফার্স্ট লুকে মাতালেন আলিয়া

মুম্বইয়ে এককালের ত্রাস ছিলেন 'মাফিয়া কুইন' গঙ্গুবাই । এককালে গোটা ভারাসোভা থেকে বান্দ্রা কাঁপত একা গাঙ্গুবাঊয়ের নামে। মুম্বইয়ের অপরাধের এই কাণ্ডারীকে নিয়ে এবার সেলুলয়েডে গল্প বলবেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী।

মাফিয়া কুইন গঙ্গুবাইয়ের অজানা অধ্যায় আসছে প্রকাশ্যে! ফার্স্ট লুকে মাতালেন আলিয়া

ছবি ' গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি' -র ফার্স্ট লুক আজই প্রকাশিত হয়েছে।ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। আর এদিন আলিয়ার সেই ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় আসতেই তা তাক লাগিয়ে দিয়েছে। ছবির মোট দুটি পোস্টার মুক্তি পেয়েছে আজ। একটি ছবিতে নিরীহ একটি মেয়ের বেশে নিজেকে তুলে ধরেছেন আলিয়া। আর অন্যদিকে, আরেকটি ছবিতে আলিয়ার চোখই যেন সমস্ত 'কথা' বলে দিচ্ছে সকলের অজান্তে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ক্রিস্টমাস থেকে শুরু হয়েছে এই ফিল্মের শ্যুটিং। এস হাসান জইদির লেখা বই 'মাফিয়া কুইন অফ মুম্বই' থেকে অনুপ্রাণিত। বইয়ের একটি অধ্যায়ে গঙ্গু কৈথওয়াড়ির ঘটনা লেখা রয়েছে। যাঁকে এককালে 'ম্যাডাম অফ মুম্বইস রেড লাইট এরিয়া' বলে চিনত গোটা মুম্বই শহর। অন্ধকারে থাকা সেই গঙ্গুর কথাই তুলে ধরতে চলেছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+