৯২ বার আঘাত করা হয়েছে দেহে! তিহাড় জেলের ভয়াবহ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
দুদিন আগেই তিহার জেলে মৃত্যু হয়েছে তিল্লু তাজপুরিয়ার নামে এক গ্যাংস্টারের। এবার সামনে এল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। জেলের অন্দরে তিল্লু তাজপুরিয়াকে কীভাবে বেধড়ক মারধর করা হয়েছে, সামনে এসেছে সেই ভয়ঙ্কর ছবি।
জেলের অন্দরেই বন্দিরা ওই গ্যাংস্টারকে মারধর করেছিল। সেই দৃশ্যই সামনে এসেছে। ২.৪৯ মিনিটের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্দিরা লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে মারছে ওই ব্যক্তিকে। ফুটেজে যে ছবি দেখা গিয়েছে, সেই অনুযায়ী ৯২ বার মারা হয়েছে ওই ব্যক্তিকে। মারা হয়েছে মাথায়, বুকে ও পিঠে।

এই ঘটনায় তিহারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। সামনে আসছে সিসিটিভি ফুটেছে কোনও নিরাপত্তারক্ষীকে দেখা যাচ্ছে না। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তিল্লু তাজপুরিয়ার মাথায় অন্তত দুজন আঘাতের চিহ্ন রয়েছে। জেলের ভিতরে প্রতিদ্বন্দ্বী গ্যাং মেম্বারদের মারেই তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
ঘটনার পরেই ওই গ্যাংস্টারকে দিল্লির দিনদিয়াল উপ্যাধায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট নম্বর জেলে থাকা জগেশ ওরফে কুন্ডা এবং দীপক ওরফে টিটার তিল্লুর উপর প্রথম হামলা চালিয়েছিল।
একেবারে লোহার গ্রিল ভেঙে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভাঙা ওই গ্রিল দিয়েই তিল্লুকে পেটাতে থাকে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেল প্রশাসনের তরফে জানানো হয়েছে যে জেলের দ্বিতীয় তলায় একই ওয়ার্ডে থাকত দীপক-জোগেশ-রাজেশ এবং রিওয়াজ।
এরাই ধারালো অস্ত্র দিয়ে একেবারে কড়া নিরাপত্তায় ঘেরা জেলের গ্রিল ভেঙে ফেলে। এরপর বিছানার চাদর নিয়ে একতলায় নেমে আসে। এরপরেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি জেলের। ২০২১ সালে রোহিণী কোর্টে গুলি চালানোর ঘটনায় গ্যাংস্টার জিতেন্দ্র গোগির মৃত্যু হয়।
সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন তিল্লু তাজপুরিয়া। অন্যদিকে দীপক বক্সার জীতেন্দ্রের গ্যাংয়ের লোক। সম্প্রতি তিহাড় জেলে বন্দি হয় সে। এক মাসের মধ্যে তিহাড় জেলের মধ্যে হাইভোল্টেজ জেলে খুনের ঘটনা ঘটল। কিছুদিন আগে প্রিন্স তেওয়াতিয়া নামে লরেন্স বিন্সনোয়ি গ্যাংয়ের মৃত্যু হয় এই তিহাড় জেলে।
বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা। বলে রাখা প্রয়োজন, মনিশ শিশোদিয়া, অনুব্রত মণ্ডলের মতো একাধিক হাইপ্রোফাইল বন্দি রয়েছে তিহাড় জেলে। বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে এই সমস্ত হাইপ্রোফাইল বন্দিদের নিরাপত্তা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications