তোলাবাজি ও খুনের চেষ্টা, এই নিয়ে তৃতীয় মামলায় দোষী সাব্যস্ত গ্যাংস্টার ছোটা রাজন
হোটেল ব্যবসায়ী বিআর শেট্টি তোলাবাজি মামলায় গ্যাংস্টার ছোটা রাজনকে ৮ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
হোটেল ব্যবসায়ী বিআর শেট্টি তোলাবাজি মামলায় গ্যাংস্টার ছোটা রাজনকে ৮ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তোলাবাজি এবং খুনের চেষ্টার অভিযোগ ছিল ছোটা রাজনের বিরুদ্ধে।

মহারাষ্ট্রের বিশেষ আদালত এদিন ছোটা রাজন সহ মোট ৫ জনকে জেল হাজতের সাজা দিয়েছে। এই নিয়ে তৃতীয় মামলায় সাজা পেল ছোটা রাজন।
২০১৫ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালি থেকে গ্যাংস্টার ছোটা রাজনকে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়েছিল। এই মুহূর্তে সে তিহার জেলে বন্দি। এবং তার বিরুদ্ধে তোলাবাজি, খুন, খুনের চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে।
এর আগে জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত হয় ছোটা রাজন। এরপর এই বছরের মে মাসে সাংবাদিক জে দে খুনের মামলায় ছোটা রাজনকে আদালত যাবজ্জীবনের সাজা শোনায়। তারপরে এদিন তৃতীয় মামলায় সাজা পেল এই গ্যাংস্টার।












Click it and Unblock the Notifications