Sanjiv Maheshwari Jiva: আদালতেই কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীবকে গুলি! প্রশ্নের মুখে যোগীর পুলিশ
Lucknow: আদালতের মধ্যেই চলল গুলি! ঘটনাস্থলেই মৃত্যু কুখ্যাত গ্যাংস্টার (Gangster) সঞ্জীব মহেশ্বরী জীব ( Sanjiv Maheshwari Jiva)। একেবারে উকিলের পোশাকে আসে দুষ্কৃতিরা।
কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের। মৃত এই গ্যাংস্টার মুক্তার আনসারির ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে। গ্যাংস্টারকে আদালতে পেশ করার কথা ছিল। আর সেই সময়েই এই ঘটনা ঘটে। ঘটনায় আশেপাশের আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও এই ঘটনায় ইতিমধ্যে একজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরা হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে আদালতের মধ্যে এই ঘটনায় আতঙ্কে আইনজীবীরা। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই উত্তরপ্রদেশে সুরক্ষা বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, আইনজীবীর পোশাকে দুষ্কৃতিরা আসে। অন্তত ছয়টি গুলি তারা চালায়। পুলিশের সামনেই এই গুলি চলে বলে অভিযোগ। ফলে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
- কিন্তু কে এই সঞ্জীব মহেশ্বরী জীব?
সঞ্জীব মহেশ্বরী জীব ছিলেন শামলি জেলার বাসিন্দা। ৯০ দশকের শুরুতেই সঞ্জীব ধীরে ধীরে অপরাধ জগতে নিজের জায়গা পাকা করে। তার বিরুদ্ধে ২২ টিরও বেশি মামলা রয়েছে। বাহুবলি মুক্তার আন্সারির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল সঞ্জীবের।
তবে অপরাধ জগতে নিজের জায়গা শক্ত করার আগে দীর্ঘদিন ডিসপেনসরিতে কাজ করে সে। চাকারির সময়েই ওই ডিসেপেনসরির একজনকে অপহরণ করে। শুধু তাই নয়, কলকাতার এক ব্যবসায়ীর সপ্তানকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়ারও অভিযোগ ছিল। ধীরে ধীরে উত্তরপ্রদেশের অন্যতম ত্রাস হয়ে উঠছিল সঞ্জীব। এরপর ১৯৯৭ সালে ১০ মে বিজেপির এক প্রভাবশালী নেতাকে খুনের ঘটনা যাবজ্জীবন সাজা প্রাপ্ত ছিল।
#WATCH | Uttar Pradesh: Gangster Sanjeev Jeeva shot outside the Lucknow Civil Court. Further details awaited
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 7, 2023
(Note: Abusive language) pic.twitter.com/rIWyxtLuC4
সম্প্রতি মুজাফফরনগরে সঞ্জীবের চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে আতিক আহমেদকে পুলিশের সামনেই গুলি করে খুন করা হয়। একেবারে পয়েন্ট রেঞ্জ থেকে আতিককে গুলি করে খুন করা হয়। কার্যত একই কায়দাতেই এদিন সঞ্জীবকে খুন করা হয়েছে।
আর তা সামনে এনে বিরোধীদের দাবি ছক করেই কি একই কায়দায় খুন করা হল সঞ্জীব মহেশ্বরী জীবকে। বলে রাখা প্রয়োজন, দুর্নীতি রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications