Gangstars to Andaman: NIA ও MHA-এর মধ্যে দীর্ঘ আলোচনা!কয়েকজন ভয়ঙ্কর বন্দিকে আন্দামানে পাঠানোর পরিকল্পনা
কালাপানি। যাঁরা সেখানে না গিয়েছেন, তাঁরা দেখে থাকেন চলচ্চিত্রে। আর কালাপানিতে পাথরে খোদাই করা যেসব নাম সেখানে রয়েছে, তাঁদের অধিকাংশই বাঙালি। ব্রিটিশদের চোখে তাঁরা ছিলেন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। দেশ স্বাধীন হওয়ার পরে সেই কালাপানি এখন দর্শনীয় স্থান। সেখানেই এবার দেশের মূল ভখণ্ড থেকে গ্যাংস্টারদের পাঠানোর পরিকল্পনা (Gangstars to Andaman)।
কিন্তু সময় দ্রুত বদলাচ্ছে। কুখ্যাত কয়েকজন গ্যাংস্ট্রারকে এর আগে অসমে সরানো হয়েছে। এবার কয়েকজনকে আন্দামানের জেলে স্থানান্তরিত করতে চায় এনআইএ (Gangstars to Andaman)। বিষয়টি নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। সেক্ষেত্রে উত্তর ভারতের বিভিন্ন জেলে বন্দি ১০-১২ জন কুখ্যাত গ্যাংস্টারকে আন্দামান নিকোবরে স্থানান্তরিত করা হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার জেলে বন্দি বেশ কয়েকজন বন্দিকে আন্দামানের জেরে পাঠাতে চায় এনআইএ (Gangstars to Andaman)। কেননা দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার জেলে বলে সেইসব গ্যাংস্টাররা অপরাধের সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। এনআইএ-র লক্ষ্য হল এইসব গ্যাংস্টারদের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া।
প্রকাশিত খবর অনুযায়ী, এনআইএ কিছু গ্যাংস্টারকে অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে পাঠানোক বিকল্প বিবেচনা করছে। সেখানে আগে থেকেই রয়েছে ওয়ারিশ পঞ্জাব দে-র প্রধান অমৃত পাল সিং এবং তাঁর সহযোগীরা। এনআইএ স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে লরেন্স বিষ্ণোই-সহ ২৫ জন কুখ্যাত গ্যাংস্টারকে অসমে স্থানান্তরের কথা বলেছিল।

সূত্রের খবর প্রথম প্রস্তাব ছিল দক্ষিণ ভারতের জেলে গ্যাংস্টারদের স্থানান্তরিত করা হবে। সেই কাজ করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে আন্দামান কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে কেন্দ্রের কাছ থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না (Gangstars to Andaman)।
দিল্লিতে তিহাড় জেলে বন্দি বহু আসামী। তাদের মধ্যে গ্যাংওয়ার হওয়ার আশঙ্কা করছে এনআইএ। এর আগে তিহাড়ে তিল্লু তাজপুরিয়াকে হত্যা করা হয়। তিহাড়ে যেখানে বন্দি রাখার ক্ষমতা সাড়ে দশ হাজার, সেখানে এখন বন্দির সংখ্যাটা প্রায় দ্বিগুণ।












Click it and Unblock the Notifications