নদীর বুকে সত্যিই আটকে পড়ে বিলাসবহুল Ganga Vilas? আসল সত্যিটা জানতে ক্লিক করুন
নদীর বুকে সত্যিই আটকে পড়ে বিলাসবহুল Ganga Vilas? আসল সত্যিটা জানতে ক্লিক করুন
উদ্বোধনের তিনদিনের মাথাতেই থমকে গেল Ganga Vilas। গত শুক্রবার বিশ্বের সবথেকে বড় রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে এই ক্রুজের উদ্বোধন করেন তিনি। দেশের একাধিক নদী তো বটেই, বাংলাদেশের বেশ কয়েকটি নদী ছুঁয়ে এগিয়ে যাবে বিলাসবহুল এই ক্রুজ। একেবারে দেশে তৈরি গঙ্গা ভিলাস ইতিমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। এমনকি বিদেশীদের কাছেও যথেষ্ট জনপ্রিয়। কয়েক মাস নাকি সম্পূর্ণ ভাবে ফুল হাউস গঙ্গা বিলাস।

ক্রুজ আটকে গিয়েছে বলে খবর প্রকাশিত হয়
শুক্রবার বারাণসী থেকে আজ সোমবার এই ক্রুজ গিয়ে পৌঁছয় বিহারের ছাপড়াতে। আর সেখানে নদীর নাব্যতা এতটাই কম যে ক্রুজ আটকে গিয়েছে বলে খবর প্রকাশিত হয়। ফলে বিভিন্ন পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বিদেশী অতিথিদের দীর্ঘক্ষণ সেখানেই বসিয়ে রাখা হয় বলেও খবর সামনে আসে। শেষমেশ ছোট লঞ্চে করে অতিথিদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় বলেও খবর সামনে আসে। এমনকি নদীর নাব্যতা এতটাই কম ছিল যে একটি লঞ্চও আটকে পড়ে বলে দাবি করা হয়।
|
ভুয়ো খবর?
যদিও শেষমেশ এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে জাহাজ ও জলপথ মন্ত্রক ( Inland Waterways Authority of India) অর্থাৎ IWAI। খবর ঠিক নয় বলে দাবি করেছেন IWAI-এর চেয়ারম্যান Sanjay Bandopadhyaya। তাঁর দাবি, নির্দিষ্ট সময়েই বিদেশী অতিথিদের নিয়ে ছাপরাতে পৌঁছয় বিলাসবহুল ক্রুজ। এমনকি যেভাবে শিডিউল রয়েছে ঠিক সেভাবেই গঙ্গা ভিলাস এগিয়ে যাবে বলেও দাবি করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বের সবথেকে লম্বা রিভর ক্রুজ যাত্রা করছে। নির্ধারিত সময়ে যেখানে সেটির পৌঁছানোর কথা সেভাবেই এগিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

৩২০০ কিলোমিটার সফর করবে
উদ্বোধনের সময় জানানো হয়েছিল, এই ক্রুজ নদীপথে প্রায় ৩২০০ কিলোমিটার সফর করবে। আর সেই মতো এই ক্রুজ বারাণসী থেকে রওনা হয়েছে এবং পরের দিনে বিহারের সীমান্তে ঢুকে পড়েছে। বিহারের বক্সার! একটি ঐতিহাসিক শহর। গোটা বিশ্বে এর নাম রয়েছে। আর সেখান থেকে ঘুরেই এই ক্রুজ ক্রমশ পূর্বের দিকে যাচ্ছিল, সোমবার ছাপড়ার ডোরিগঞ্জ এলাকায় পৌঁছালে ক্রুজটি আটকে গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। যদিও সঙ্গে সঙ্গে প্রশাসন অ্যালার্ট হয়ে যায়। এবং ঘটনাস্থলে এসডিআরএফের টিমকে পাঠানো হয় বলে দাবি। যদিও পরে জানা যায় সেটিকে ডক করে রাখা হয়েছিল।

একাধিক ব্যাবস্থা রয়েছে
৫০ দিনের এই দীর্ঘযাত্রা পথে ভারত এবং বাংলাদেশের ২৭ টি রিভার সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আর এই দীর্ঘ যাত্রাপথে ৫০ টিরও বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থামবে। অন্যদিকে অত্যাধুনিক এই ক্রুজে একাধিক সুবিধা রয়েছে। সাংস্কৃতিক জলসা থেকে শুরু করে জিম একাধিক সুবিধা রয়েছে ক্রুজে।












Click it and Unblock the Notifications