গঙ্গাসাগর মেলা এবার প্লাস্টিক মুক্ত, এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠনগুলি

গঙ্গাসাগর মেলা এবার প্লাস্টিক মুক্ত, এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠনগুলি

মকর সংক্রান্তির আগেই ভিড় শুরু হয়ে গিয়েছে গঙ্গা সাগরে। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে অনেকেই সাগর স্লান সেরে নিচ্ছেন। মেলায় দলে দলে লোক আসতে শুরু করেছে। এবারের সাগর মেলার বিশেষ উদ্যোগ প্লাস্টিক মুক্ত রাখা। মেলাকে প্লাস্টিক মুক্ত করাই প্রশাসনের বড় চ্যালেঞ্জ। এই কাজে সরকারের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে িবভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

গঙ্গাসাগর মেলা এবার প্লাস্টিক মুক্ত, এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠনগুলি

প্লাস্টিকের প্যাকেট বা জলের বোতল দিলেই মিলছে কাপড়ের ব্যাগ। বিনামূল্যে পূন্যার্থীদের এই কাপড়ের ব্যাগ বিলি করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সাড়াও মিলছে। মেলার বিভিন্ন জায়গায় স্টল খুলে কাপড়ের ব্যাগ বিতরণ করছেন তাঁরা। একই সঙ্গে মেলা প্রাঙ্গন থেকে প্লাস্টিক দেখলেই সরিয়ে নিচ্ছেন সাফাই কর্মীরা।

প্রতিবছরই মেলার পর প্লাস্টিকের স্তুপে পরিণত হয় গঙ্গা সাগর। পরিবেশ রক্ষায় এবার তাই প্রথম থেকেই প্লাস্টিক মুক্ত মেলা করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় প্লাস্টিকের প্রভাব বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। তাই আগে থেকেই প্লাস্টিক মুক্ত মেলা রাখার জন্য প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+