দোকান লুঠ 'মহিলা ডাকাত' গ্যং-এর, হাতসাফাই এই ছোট্ট মেয়ের,তাক লাগাল সিসিটিভি ফুটেজ
ভিক্ষুকের ছন্দবেশে ধরে একটা গোটা মাংসের দোকানে লুঠ চালাল মহিলা ডাকাত গ্যাং। চমকে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে।
ভিক্ষুকের ছন্দবেশে ধরে একটা গোটা মাংসের দোকানে লুঠ চালাল মহিলা ডাকাত গ্যাং। চমকে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। শুধু মহিলারাই নয়, এই গোটা গ্যাং এর মধ্যে রয়েছে একটি ছোট মেয়েও। যাকে দিয়ে টোপ ফেলার কাজ করত এই গ্যাং। সেই গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে।

বেঙ্গালুরর আরটি নগরের একটি খাসির মাংসের দোকানের দুজন কর্মীকে অন্যমনস্ক করতে প্রথমে ওই ছোট মেয়েটি দোকানে ঢুকে পড়ে। দোকানের সিসিটিভিতে দেখা যায়, সোমবার সকাল ১১.৩০ নাগাদ ওই মেয়েটি দোকানে ঢোকে। এরপর ভিখারির বেশে ৪ জন মহিলা ডাকাত দোকানে ঢোকে। সোজা চলে যায় কাউন্টারের দিকে। সেই দিকে থাকা স্টোর রুমে তাদের ঢুকতে বাধা দেন দোকানের দুই মহিলাকর্মী।
এরপর তারা স্টোররুমে ঢুকে যায় সহজেই। এই নিয়ে যখন গোটা দোকান তোলপাড় হয়, সমস্তকর্মীরা স্টোর রুমের দিকে ছুটে যান। তখনই ওই ছোট মেয়েটি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা লুঠ করে পালায়।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই ছোট মেয়েটি টাকার একের পর এক বান্ডিল তুলে নিতে। তা তুলে নিয়ে সে এক মহিলার কাছে চলে যায়। আর তারপরই ওই ৪ মহিলা দোকান থেকে বেরিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনায় ওই মহিলা গ্যাংকে খুঁজছে বেঙ্গালুরু পুলিশ। এদিকে, ডাকাতির ঘটনায় ২০, ০০০ টাকা লুঠ হয় ওই দোকানের।












Click it and Unblock the Notifications