বিহারে ২৫ কোটি টাকার ডাকাতি, ৫৫ কেজি সোনা লুঠের অভিযোগ
শনিবার বিহারের মুথুট ফিনান্সের একটি শাখা প্রতিষ্ঠানে বড় ডাকাতির ঘটনা ঘটল। অভিয়োগ, ২৫ কোটি টাকার ৫৫ কেজি সোনা নিয়ে চম্পট দিল সস্ত্রত্র ডাকাত বাহিনী। প্রকাশ্য দিবালোকে এই ডাকাতি হয় বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিহারের রাজধানী থেকে ২৫ কিমি দূরে অবস্থিত বৈশালি জেলার হাজিপুরে ঢোকে ছ'জন ডাকাতের দল। দুপুর দেড়টা নাগাদ ওই আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে সোনা লুঠ করে নিয়ে যায়।
বৈশালি জেলার এসপি এমকে চৌধুরি জানান, ডাকাত দল প্রতিষ্ঠানে রাখা সব সোনা নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের সিসি ক্যামেরায় চিহ্নিত করা গিয়েছে। তাদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি।
সারা দেশে এত বেশি মূল্যের ডাকাতির ঘটনা বেশ বিরল বলেই জানা গিয়েছে। ঘটনার পর গোটা প্রশাসন চিরুনি তল্লাশিতে নেমেছে।












Click it and Unblock the Notifications