হত্যার পর কিশোরের কাটা মাথা ছুঁড়ে দেওয়া হল পুলিশ স্টেশনে, ছড়াল চাঞ্চল্য
এক ১৭ বছরের কিশোরকে হত্যা করে, তার কাটা মাথা পুলিশ স্টেশনে ফেলে দিয়ে গেল দুষ্কৃতিরা।
এক ১৭ বছরের কিশোরকে হত্যা করে, তার কাটা মাথা পুলিশ স্টেশনে ফেলে দিয়ে গেল দুষ্কৃতিরা। এমনই ঘটনার অভিযোগ উঠেছে পুদুচেরির কুদ্দালোরে। স্বভাতই এই বর্বরোচিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে ঘটনায় মৃত ১৭ বছরের কিশোর সুবেদাম স্কুলছুট। তার সঙ্গে এলাকার বহু সমাজবিরোধীরই যোগাযোগ ছিল। যাকে সমাজবিরোধী কাজকর্মের জেরে হত্যা করা হয়।
জানা যায়, ঘটনার দিন সুবেদমকে নিয়ে যায়, তার আরও দুজন সমাজবিরোধী সঙ্গী। সেখানে তাকে মাদক খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। হত্যার পর , তার কাটা মাথাটি পুলিশ স্টেশনে ফেলে দিয়ে যায় দুষ্কৃতিরা।












Click it and Unblock the Notifications