Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Families with Multiple MPs: একা গান্ধীরা নন, আগেও একই পরিবারের একাধিক সদস্য গিয়েছেন সংসদে

Families with Multiple MPs: বৃহস্পতিবারই লোকসভায় সাংসদ হিসেবে প্রথমবার শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। দাদার ছেড়ে দেওয়া আসন ওয়েনাডে লোকসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রিয়ঙ্কা। রাহুল, সনিয়া ও প্রিয়ঙ্কা, গান্ধী পরিবারের তিন সদস্যই এখন সংসদে। তবে একই পরিবারের একাধিক সদস্য সাংসদ হওয়ার দৃষ্টান্ত এই প্রথম নয়।

২০০৪ সাল থেকে লোকসভায় সাংসদ রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা তিনি। ১৯৯৯ সাল থেকে সাংসদ রয়েছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। চলতি বছরের এপ্রিলা রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া। আর এবার সংসদে ডেবিউ প্রিয়ঙ্কা গান্ধীর।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav) দুজনেই বর্তমানে লোকসভার সাংসদ। অখিলেশ উত্তরপ্রদেশের কনৌজ ও ডিম্পল মঈনপুরী লোকসভা আসন থেকে নির্বাচিত হন। অখিলেশের প্রয়াত বাবা মুলায়ম সিং যাদব, সাতবারের সাংসদ ছিলেন।

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেরই সাংসদ ছিলেন। তাঁর স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) বিহার বিধানসভার সদস্য। ছেলে তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদবও বিধায়ক।

অন্যদিকে, মহারাষ্ট্রের এনসিপির প্রতিষ্ঠাতা তথা প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার (Sharad Pawar) ২০১৪ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। বারামতী আসন থেকে লোকসভার সাংসদ ছিলেন সুপ্রিয়া সুলে (Supriya Sule)। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ির পরাজয়ের পর মেয়াদ শেষের আগেই রাজ্যসভার পথ বন্ধ শরদের। অন্যদিকে, বারামতীতে সুপ্রিয়াকে হারিয়ে জিতেছেন দাদা অজিত পাওয়ার।

জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় নেতা ফারুক আবদুল্লা (Faruk Abdullah) চারবারের সাংসদ ছিলেন। তাঁর ছেলে ওমর আবদুল্লা বর্তমানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন তিনি।

কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সাংসদ ছিলেন। তাঁর ভাই লক্ষণ সিং লোকসভার পাঁচবারের সাংসদ। বিহারের পুর্ণিয়া থেকে লোকসভার সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। তাঁর স্ত্রী রাঞ্জিত রঞ্জন ছত্তীসগঢ় থেকে রাজ্যসভার সাংসদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+