দিল্লির গান্ধীনগর মার্কেটে ভয়াবহ আগুন! দমকলের ২১ টি এঞ্জিন ঘটনাস্থলে

দিল্লির গান্ধীনগর মার্কেটে ভয়াবহ আগুন!

দিল্লির জনবহুল গান্ধীনগর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি সামল দিতে পৌঁছে গিয়েছে দমকলের ২১ টি এঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

দিল্লির গান্ধীনগর মার্কেটে ভয়াবহ আগুন! দমকলের ২১ টি এঞ্জিন ঘটনাস্থলে

জানা গিয়েছে, পূর্ব দিল্লির এই বাজার এলাকায় এমন অগ্নিকাণ্ড রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। অগ্নিকাণ্ড যেখানে ঘটে গিয়েছে সেখানে কয়েকটি কাপড়ের দোকান ছিল বলে খবর। আর সেই সমল্ত কাপড়ের দোকান থেকেই আগুন আরও ছড়িয়ে যায় বলে জানা যায়। তবে দমকলের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।

তবে কোন কারণে এই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।প্রসঙ্গত, উৎসবের মরশুমে এমন অগ্নিকাণ্ডে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে কার হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+