আরও তিন মাস ফ্রি রেশন দেওয়া হোক, প্রধানমন্ত্রী মোদীকে দ্বিতীয় দফায় চিঠি সোনিয়ার

আরও তিন মাস ফ্রি রেশন দেওয়া হোক, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দ্বিতীয় দফায় চিঠি সোনিয়ার

করোনা আবহে ভালো নেই দেশের পরিস্থিতি। আরও দারিদ্র গ্রাস করছে গোটা দেশকে। তাই দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আরও ৩ মাস বিনা মূল্যে রেশন দেওয়ার অনুরোধ জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সঙ্গে অস্থায়ী রেশন কার্ড চালু করারও অনুরোধ জানিয়েছেন তিনি

মোদীকে চিঠি সোনিয়ার

মোদীকে চিঠি সোনিয়ার

করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা ভাল নেই। ভেঙে পড়েছে কর্মসংস্থান। একাধিক ক্ষেত্রে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের হাতে কাজনেই। দারিদ্রের অতলে তলিয়ে যেতে বসেছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আরও ৩ মাস রেশনে বিনামূল্যে রেশন দেওয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

করোনা পরিস্থিতিতে বিনামূল্যে রেশন

করোনা পরিস্থিতিতে বিনামূল্যে রেশন

করোনা সংকটে দেশে লকডাউন ঘোষণা করার পর গরিব কল্যাণ যোজনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে দেশের গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। রেশনে বিনামূল্যে ৫কেজি চাল এবং ২ কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এতে কিছুটা হলেও উপকৃত হয়েছিলেন গরিব মানুষ।

 পরিযায়ী সংকট

পরিযায়ী সংকট

কিন্তু পরিয়ায়ী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় দেশে দারিদ্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন। করোনা সংক্রমণের কারণে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাই রেশনে বিনামূল্যে চাল-ডাল দেওয়া হয়। অগস্ট মাস েথকে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতে কিছুটা হলেও উপকৃত হবেন তাঁরা।

আরও ৩ মাস বিনামূল্যে রেশন

আরও ৩ মাস বিনামূল্যে রেশন

জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প। এতে গরিব মানুষ আরও বিপদে পড়বেন বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সংকট বাড়বে। তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও তিনমাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+