গডসের প্রাণদণ্ডের বিরোধিতা করেছিলেন মহাত্মা গান্ধীর ছেলেরাই!

নারায়ণ আপ্টে ও নাথুরাম গসেকে ফাঁসিতে চড়াবেন না। এমনই আবেদন করেছিলেন মহাত্মা গান্ধীর ছেলেরা। শুধু তাঁরাই নন, গোডসেকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলে সেই সময়কার বহু নেতারা। এর জেরে বড়ম্বনায় পড়েছিল সদ্য স্বাধীনতা পাওয়া দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গভরনর জেনারেল।

গান্ধীজির স্মৃতিকে সম্মান জানাতে ...

গান্ধীজির স্মৃতিকে সম্মান জানাতে ...

তৎকালীন বিহার বিধানসভার এক সদস্য ব্রজেশ্বর প্রসাদ গোডসেকে ফাঁসিতে না চড়ানোর আবেদন জানিয়ে সর্দার প্যাটেলকে লিখেছিলেন, 'গান্ধীজির স্মৃতিকে এভাবেই শ্রদ্ধা জানানো সম্ভব ও উচিত। এই নৃশংশ মানুষটিকে ক্ষমা করে দেওয়া হোক। এদেরকে আন্দামানে ছেড়ে দেওয়া হোক। সেখানেই জীবনযাপন করুক ওরা।'

'গান্ধীজি কী চাইতেন আমি জানি'

'গান্ধীজি কী চাইতেন আমি জানি'

এই চিঠির জবাবও দিয়েছিলেন সর্দার প্যাটেল। তিনি লেখেন, 'আমি নিশ্চিত যে গান্ধীজী এই ক্ষেত্রে আমার কাছ থেকে কী প্রত্যাশা করতেন তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। অতএব, আপনি এই বিষয়টি আমার হাতে ছেড়ে দিতে পারেন।'

গান্ধীজির ছেলেদের আবেদন

গান্ধীজির ছেলেদের আবেদন

খুনীদের ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্রজেশ্বর প্রসাদ একা ছিলেন না। অনেক বিশিষ্ট গান্ধীবাদী এবং গান্ধীর দুই পুত্র, রামদাস এবং মণিলালও খুনীদের ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। রামদাস গোডসেকে একটি চিঠি লিখেছিলেন। তাছাড়া কারাগারে তাঁর সাথে দেখা করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলেন। এই বিষয়টি তৎকালীন শীর্ষ নেতাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছিল। যার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজে রামদাসকে চিঠি লিখে বলেন, 'আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি আমাকে বিশাল এক বড়ম্বনায় ফেলে দিয়েছ।' আর সর্বাদ প্যাটেল এই আবেদনটিকে 'ভাববিলাসী' আখ্যা দিয়েছিলেন।

ফাঁসির সাজা বিলুপ্ত করার দাবি

ফাঁসির সাজা বিলুপ্ত করার দাবি

সেই সময় দক্ষিণ গুজরাতের ২৮টি গ্রামের লোক দেশ থেকে ফাঁসির সাজা মুছে ফেলার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। গান্ধীর অহিংসা নীতির আদর্শে অনুপ্রাণিত হয়েই তাদের এই দাবি ছিল। আর তারা চেয়েছিল গান্ধীর হত্যাকারীদের ক্ষমা করার মাধ্যমেই এই বিষয়টি শুরু হোক। তবে সর্দার প্যাটেল সেই সময় বলেছিলেন, 'বর্তমান ভারতে ফাঁসির সাজা বিলুপ্ত করা সম্ভব নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+