লোকসভার পরই জোর ধাক্কা কংগ্রেসে, গান্ধী পরিবার ঘনিষ্ঠ সাংসদ-বিধায়ক বিজেপির পথে
লোকসভা ভোটের বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারছে না কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইস্তফার রেশ কাটতে না কাটতেই কংগ্রেসে ফের ভাঙন ধরে গেল।
লোকসভা ভোটের বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারছে না কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইস্তফার রেশ কাটতে না কাটতেই কংগ্রেসে ফের ভাঙন ধরে গেল। গান্ধী পরিবার ঘনিষ্ঠ সাংসদ কংগ্রেস ত্যাগ করলেন। রাজনৈতিক মহলের ধারণা তিনি এবার পদ্মশিবিরে পা বাড়াতে চলেছেন। ফলে রাজ্যসভায় আরও শক্তি কমছে কংগ্রেসের।

রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের ইস্তফা
লোকসভায় বিরোধী দলের তকমা হারিয়েছে কংগ্রেস। আর রাজ্যসভাতেও একে একে জমি হারাচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইস্তফা দিলেন কংগ্রেস থেকে। তিনি গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত ছিলেন। তিনি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।
|
একাই নন, তাঁর বিধায়ক স্ত্রী দল ছাড়লেন
সঞ্জয় সিং অসম থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। তিনি অসম থেকে সাংসদ নির্বাচিত হলেও তাঁর সঙ্গে আমেঠির নাড়ির যোগ। তিনি আমেঠিতে নরেশ নামেই পরিচিত। তিনি একাই নন, এদিন তাঁর বিধায়ক স্ত্রী অমিতা সিংও কংগ্রেস থেকে সরে দাঁড়ান। উল্লেখ্য, তিনি আমেঠির দু-বারের বিধায়ক।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে!
কংগ্রেস ত্যাগের পর সঞ্জয় সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে চান। তাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেন। বুধবারই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। সেই সম্ভাবনা প্রবল রূপ নিয়েছে মঙ্গলবার সস্ত্রীক কংগ্রেস ত্যাগের পর। উভয়েই পদ্ম পতাকা হাতে তুলে নিতে চলেছেন।












Click it and Unblock the Notifications