ডিসেম্বরেই মানবহীন গগনযান মিশনের সূচনা, বাজেটে ঘোষণা করলেন সীতারমন
ডিসেম্বরেই মানবহীন গগনযান মিশনের সূচনা, বাজেটে ঘোষণা করলেন সীতারমন
এ বছরের ডিসেম্বরেই মানবহীন গগনযান মিশনের সূচনা হবে বলে সোমবারই বাজেট অধিবেশনে জানিয়েন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রকৃতপক্ষে এই মিশনের সূচনা হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরেই। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

বাজেট ভাষণে সীতারমন জানান যে ভারতের পরিচালিত মহাকাশ মিশন গগনযানের অংশ হিসাবে রাশিয়ার চারজন ভারতীয় মহাকাশচারিকে জেনেরিক স্পেস ফ্লাইটের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সীতারমন বলেন, '২০২১ সালের ডিসেম্বরে প্রথম মানবহীন মিশনের সূচনা হবে।’ ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দশ হাজার কোটির গগনযান মিশনের লক্ষ্য হল ৫ থেকে ৭ দিনের জন্য তিন–সদস্যের ক্রিউ পাঠানো। এই মিশন অনুযায়ী ইসরো পরিকল্পনা করবে।
প্রথম মানবহীন মিশন পরিকল্পনা করা হয় ২০২০ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় মানবহীন মিশন ২০২১ সালের জুন মাসে পরিকল্পনা করা হয়েছিল। চূড়ান্ত এবং প্রথম মিশন, যেটি গগনযানের মানব মিশন, তা ৬ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে হবে, যা ২০২২ সালের ডেডলাইনের অনেক আগে। ইসরো এর আগে ইঙ্গিত দিয়েছিল যে করোনা ভাইরাস মহামারিজনিত কারণে মহাকাশ সংস্থার কাজ বাধাগ্রস্থ হওয়ায় বেশ কয়েকটি মিশনে দেরি হবে। প্রধান প্রকল্পগুলির মধ্যে চন্দ্রযান–৩ ও গগনযান মিশনে প্রভাব পড়েছে। ২০২০ সালের শেষের দিকে চন্দ্রযান–৩, চাঁদে তৃতীয় অভিযানের সময় ছিল। কিন্তু ইসরোর বিভিন্ন কেন্দ্রের কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং একমাত্র জরুরি ও পদ্ধতি–সংক্রান্ত কাজ ছাড়া আর কোনও কাজ হচ্ছিল না।












Click it and Unblock the Notifications