G20 Summit 2023: বিশ্বের নজরে রাজধানী, মন্ডপমে মোদী! এক নজরে গোটা শিডিউল

G20 Summit 2023: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐতিহাসিক জি ২০ সম্মেলন (G20 Summit 2023)। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ডপমে পৌঁছে গিয়েছেন। তাঁর সঙ্গেই রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ইতিমধ্যে বিশ্বের তাবড় তাবড় নেতারা মণ্ডপমে পৌঁছতে শুরু করেছেন। তাঁদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। আজ জি ২০ সম্মেলন (G20 Summit 2023) এর প্রথম দিন। ফলে গোটা বিশ্বের নজরে এই মুহূর্তে এই বৈঠক।

G20 Summit 2023:

আজ সম্মেলনের (G20 Summit 2023) প্রথমদিন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের তাবড় তাবড় নেতারা পৌঁছে গিয়েছেন ভারতে।

শুক্রবার সন্ধ্যায় বাইডেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রীর। শনিবার সকালে ভারতে পৌঁছে গিয়েছেন সৌদির প্রিন্স ক্রাউনও। আজ শনিবার রাষ্ট্রনেতাদের সঙ্গে কি কি বিষয়ে বৈঠক হবে? আর সেটাই আলোচনা করা হল এই প্রতিবেদনে?

G20 Summit 2023: প্রথমে দিনে কি কি আলোচনা

সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং আধিকারিকারিকদের সম্মেলন স্থল ভারত মন্ডমপে (Bharat Mandapam) এ পৌঁছানোর কথা। সমস্ত নেতা এবং তাদের প্রতিনিধিদের ভারত মন্ডপমের 'ট্রি অফ লাইফ' লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলবেন। এটি আসলে ওয়েলকাম পিক হবে।

এরপর লেভেল ২ এ অবস্থিত লিডার্স লাউঞ্চে সমস্ত রাষ্ট্রনেতারা (G20 Summit 2023) উপস্থিত হবেন। সেখানে সকাল সাড়ে ১০ টা নাগাদ বৈঠক শুরু হবে। প্রথম সিজনে 'ওয়ান আর্থ' বৈঠক শুরু হবে। এরপর দুপুর দেড় টা নাগাদ লাঞ্চ হবে। যেখানে সমস্ত রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন।

এরপর ভারত মন্ডমপের লেভেল ১ এ দ্বিপাক্ষিক (G20 Summit 2023) বৈঠক শুরু হবে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকাল ৩ টে নাগাদ। ভারত মণ্ডমপের লেভেল ২-এ এই বৈঠক হব। ইস্যু ওয়ান ফ্যামিলি।

এই বৈঠক শেষে সমস্ত দেশের রাষ্ট্র প্রধানরা নিজেদের হোটেলে ফিরে যাবেন। এরপর সন্ধ্যা ৭টা নাগাদসমস্ত নেতারা ডিনারে ফের একত্রিত হবেন। ভারত মন্ডমপেই এই যোগ হবে। রাত ৮ টা থেকে ৯ টা ১৫ এর মধ্যে সমস্ত নেতারা ডিনারে এক হবেন। এবং একাধিক ইস্যুতে আলোচনা করবেন।

এরপর সবাই নিজেদের হোটেলের দিকে রওনা দেবেন। এদিনের বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা। যা ভারতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+