G20 Summit 2023: জি-২০ নয়াদিল্লি ঘোষণায় কী আছে? কী কারণে একে ভারতের বড় সাফল্য বলা হচ্ছে
G20 Summit 2023: শনিবার জি ২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নয়াদিল্লি জি ২০ কমন ঘোষণা গ্রহণের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সদস্য দেশগুলির সম্মতিতে জি ২০ শীর্ষ সম্মেলনের ঘোষণা গ্রহণ করেছে।
ভারত বলছে, নয়া দিল্লিতে নেতাদের ঘোষণা গ্লোবাল সাউথ এবং উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠবে। গ্লোবাল সাউথ শব্দটি সাধারণভাবে অর্থনৈতিকভাবে স্বল্পোন্নত দেশগুলিকে বোঝাতে ব্যবহার করা হয়।

ক্রমবর্ধমান উত্তেজনা ও ইউক্রেন সংঘাতের বিষয়ে ভিন্নমতের মধ্যে ভারতের জি ২০ সভাপতিত্বে নয়া দিল্লিতে নেতাদের শীর্ষ সম্মেলনের ঘোষণা পত্র গ্রহণ করা গুরুত্বপূর্ণ সাফল্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সৌদি আরবেনর ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইড ইনাসিও লুলা দ্য সিলভা এবং অন্য নেতারা সম্মেলনে সম্মেলনে অংশ নিয়েছেন।
কূটনৈতির সূত্রের কথা উল্লেখ করে এবিপি লাইভ লিখেছে , ইউক্রেন সংঘাত সম্পর্কিত অনুচ্ছেদে ঐক্যমত্যের অভাবের কারণে, ভারত শুক্রবার একটি ইতিবাচক ফলাফল বের করার প্রয়াসে ভূ-রাজনৈতিক ইস্যুতে অনুচ্ছেদ ছাড়া সদস্য দেশগুলির মধ্যে শীর্ষ সম্মেলনের একটি খসড়া ঘোষণা প্রচার করেছে।
সাফল্যের প্রশংসা করে ভারতের জি ২০ শেরপা অমিতাভ কান্ত সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, সমস্ত উন্নয়নমূলক ও ভূরাজনৈতিক ইস্যুতে ১০০ শতাংশঐকমত্য-সহ জি ২০ ঘোষণাটি ঐতিহাসিক এবং পথপ্রদর্শক।
অমিতাভ কান্ত বলেছেন, ডি ২০ প্রেসিডেন্সির ইতিহাসে এটা সব থেকে উচ্চাভিলাষী। সরকার আরও বলেছে যে নতুন দিল্লির নেতাদের ঘোষণায় বিশাল ভারতের অ্যাখ্যান, বিশাল ভারতের পদচিহ্ন রয়েছে।
প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ নিয়ে জি ২০ বিভক্ত ছিল। পশ্চিমী দেশগুলি ঘোষণায় রাশিয়ার কঠোর নিন্দার জন্য চাপ দিয়েছিল। অন্যদিকে অন্য দেশগুলি বৃহত্তর আর্থিক বিষয়গুলিতে ফোকাস করার দাবি তুলেছিল।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি সুসংবাদ পেয়েছেন। কঠোর পরিশ্রমের কারণে নয়াদিল্লি জি ২০ নেতাদের শীর্ষ সম্মেলনে ঘোষণার বিষয়ে ঐত্যমত্য তৈরি হয়েছে। তাঁর প্রস্তাব হল এই নেতৃত্বের ঘোষণা গ্রহণ করা। তিনি এই ঘোষণা গ্রহণ করার কথা ঘোষণা করেন। পাশাপাশি এই উপলক্ষে তিনি তার শেরপা, মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন। যারা এর জন্য কঠোর পরিশ্রম করেছেন এহং এটকি সম্ভব করে তুলেছেন।
নয়াদিল্লি ঘোষণাপত্রে যে ৫ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপরে দৃষ্টি নিবন্ধ করা হয়েছে সেগুলি হল,
- শক্তিশালী, টেকসই, ভারমাস্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি
- এসডিজিতে অগ্রগতি ত্বরান্বিত করা
- একটি টেকসই ভবিষ্যতের জন্য সবুজ উন্নয়ন চুক্তি
- ২১ শতকের জন্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান
- বহুপাক্ষিকতাকে পুনরুজ্জীবিত করা












Click it and Unblock the Notifications