G20 Summit 2023: সোনা-রুপোর বাসনে খাবার পরিবেশন, অতিথি আপ্যায়নে এলাহি আয়োজন মোদী সরকারের

জি-২০ সামিটের আয়োজনে কোনও খামতি রাখতে চায় না মোদী সরকার। ভারত এবার আয়োজক। তাই ভারতীয় ঐতিয্যের অতিথি দেব ভব মনে করেই সব আয়োজন করা হয়েছে। নিরাপত্তা থেকে থাকার বন্দোবস্ত খাবার সব কিছুতেই রয়েছে বিশেষ আয়োজন।

ইকতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। অতিথি আপ্যায়ণে অন্যতম বড় ভূমিকা রাখে খাবার। অতিথির খাবার পরিবেশন পর্যাপ্ত এবং সুস্বাদু করতে হয়। অন্তত ভারতীয় সংস্কৃতিতে তাই মেনে চলা হয়। সেকারণে দেশের সেরা সেফ থেকে শুরু সেরা রসনা পরিবেশন করা হবে জি-২০ সামিটে আমন্ত্রিত অতিথিদের জন্য।

G20 Summit 2023

জানা গিয়েছে সোনা এবং রুপোর বাসনে খাবার পরিবেশন করা হবে বাইডেন, ঋষি সুনকদের। জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে সেই সব সোনা-রুপোর বাসন। টেবিলে যে থালা,গ্লাস, চামচ, বাটিতে খাবার পরিবেশন করা হবে অতিথিদের সেগুলি সবই স্টিলের উপর রুপো এবং সোনা দিয়ে কোটিং করা। অতিথিদের ওয়েলকাম ড্রিংস দেওয়া হবে সোনায় কোটিং করা গ্লাসে।

প্রায় ১৫০০০ রুপোর থালা-বাটি-গ্লাস বিশেষভাবে তৈরি করা হয়েছে এই জি-২০ সামিটের জন্য। সেগুলি তৈরি করেছেন ২০০ জন শিল্পী। সেগুলি তৈরি করতে ৫০,০০০ শ্রমদিবস লেগেছে বলে জানিয়েছেন জয়পুরের সংস্থা। মেশিনের পাশাপাশি হাতেও নকশা কাটা হয়েছে বাসনগুলিতে। যাতে সেগুলির আভিজাত্য বাড়ে সেকারণে সেটি তৈরি করা হয়েছে।

ভারতীয় সংস্কৃতিতে তুলে ধরা হয়েছে প্রতিটি সোনা রুপোর বাসনের মধ্যে। এগুলি তৈরি করতে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, জয়পুর এবং কর্নাটকের শিল্পীদের হাতের ছোঁয়া রয়েছে। নিপুন দক্ষতায় তাঁরা তৈরি করেছেন এই বাসনগুলির উপরে সুক্ষ্মকাজ। ফুল, ময়ুরের ফুটিয়ে তোলা হয়েছে এই সব বাসনে।

জি-২০ সামিটে যে অতিথিরা আসছেন তাঁদের থাকার জন্য এলাহি আয়োজন করা হয়েছে। লীলা প্যালেস হোটেল, আইসিটি হোটেলস, আইটিসি মৌর্য, তাজ প্যালেস, ও বেরয় হোটেল, দ্য লোধি, হায়াত রিজেন্সি, সাঙ্গেরি লা, হোটেল অশোকা, রেডিসন ব্লিু প্লাজা, জে জব্লু ম্যারিয়ট, শেরাটন, দ্য লীলা অ্যাম্বিয়েন্স কনভেনসন সহ একাধিক পাঁচতারা হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+