G20 Summit 2023: প্রবল বর্ষণে ভাসছে দিল্লি, জল থৈ থৈ জি-২০ সামিটের ভেনু ভারত মণ্ডপম
রাত থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি। জল জমে গিয়েছে শহরের একাধিক রাস্তায়। এমন কী জি-২০ সামিটের ভেনু ভারত মণ্ডপমেও জল ঢুকে গিয়েছে। সাজানো গোছানো মঞ্চ একেবারে জল থৈ থৈ দশা। গতকাল এখানেই একাধিক অনুষ্ঠান হয়েছিল। উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা।
সোশ্যাল মিডিয়ায় সেই অবস্থার ভিডিও শেয়ার করেছে কংগ্রেস। কটাক্ষ করে কংগ্রেস লিখেছে মোদী সরকারের বিকাশ জলে হাবুডুবু খাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ জলে সাঁতার কাটছে। গতকাল এই মঞ্চেই হাজির ছিলেন তাবর রাষ্ট্রপ্রধানরা। রাতারাতি বৃষ্টিতে জলে ভাসছে সেই মহামণ্ডপম।

আজ সকাল থেকেও ঝিরঝরে বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি। তারমধ্যেই কড়া নিরাপত্তা বলয় রয়েছে। ট্রাফিক পরিষেবা দেওয়া হচ্ছে কড়া হাতে। একাধিক রাস্তা আজও বন্ধ রয়েছে শহরের। আজ দিনভর রাজধানী দিল্লিতে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশে সকাল থেকেই মেঘের ঘনঘটা। যদিও শহরে লকডাউন পরিস্থিতি রয়েছে। কোনও বিমান ওঠানামা করছে। একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল।
এদিকে জি-২০ সামিটের ভেনুর এই জল থৈ থৈ পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। গতকালের নৈশভোজের আসরে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। এই নিয়ে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। বিরোধী দলের সব রাজনৈতিক েনতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। তালিকায় অবিজেপি রাজ্যগুলিও ছিল। কিন্তু মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি।
বৃষ্টি পড়লেও আজ সকাল থেকেই জি ২০ সামিটের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। সাত সকালে স্ত্রীকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। অন্যদিকে সকাল থেকে গান্ধীঘাটে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন একাধির রাষ্ট্রের প্রধানরা।












Click it and Unblock the Notifications