G20 Summit 2023: আম্বানি থেকে আদানি জি-২০র নৈশভোজের আসরে আর কারা আমন্ত্রিত জেনে নিন

জি-২০ সামিটে উপলক্ষ্যে বিশেষ নৈশভোজের আসর বসছে ৯ সেপ্টেম্বর। তার জন্য এলাহি আয়োজন চলছে। জানা গিয়েছে এই নৈশভোজের আসরে উপস্থিত থাকবেন আদানি-আম্বানি সহ ভারতের একাধিক শিল্পপতি। এছাড়া রাজনৈতিক নেতারা তো রয়েইছেন।

আগামীকাল দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ সেপ্টেম্বর দিল্লিতে নৈশভোজের আসরে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানে থাকবেন দেশের তাবর শিল্পপতিরাও। ৯ এবং ১ ০ দুই দিন দিল্লিতে চলবে জি-২০ সামিট। আজ থেকেই সেখান আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আগামীকাল একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হবেন। আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা।

G20 Summit 2023

৯ সেপ্টেম্বর রয়েছে গ্র্যান্ড নৈশভোজের আসর। সেখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশের শিল্পপতিরাও যোগ দেবেন। আদানি- আম্বানিরা থাকবেন সেই নৈশভোজের আসরে। প্রায় ৫০০ জন শিল্পপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই নৈশভোজের আসরে। তাতে গৌতম আদানি, অনিল আম্বানি, মুকেশ আম্বানি ছা়ড়াও থাকবেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, কুমার মঙ্গলম বিড়লা, সুনীল মিত্তল।

দেশের শিল্প এবং বিনিয়োগ আনার আরও একটু পথ সুগম করতেই জি-২০ সামিটে শিল্পপতিদের অংশ করা হয়েছে। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডেউ, জাপানের প্রধানমন্ত্রী ফুনিও কিশিদা, সৈদির যুবরাজ মহম্মদ বিন সলমানও উপস্থিত থাকবেন। কাজেই শিল্পসম্ভাবনা যে প্রবল থাকবে এই নৈশভোজের অন্তরালে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+