Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G20 Summit Modi-Hasina Meeting: জি ২০ সম্মেলনের প্রাক্কালে মোদী-হাসিনা বৈঠক, কী নিয়ে আলোচনা?

Modi-Hasina Meeting: জি ২০ সম্মেলনে যোগ দিতে আজই দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলাদেশে নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে এটিই শেখ হাসিনার শেষ বৈঠক। ফলে এদিনের বৈঠকের গুরুত্বও অপরিসীম।

G20 Summit Modi-Hasina Meeting: জি ২০ সম্মেলনের প্রাক্কালে মোদী-হাসিনা বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের যে অগ্রগতি বিগত ৯ বছরে হয়েছে তা আনন্দদায়ক। যোগাযোগ, বাণিজ্যিক সংযুক্তি-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স হ্যান্ডলে টুইটে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের নাগরিকদের বন্ধনের পাশাপাশি যোগাযোগ, সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রসঙ্গ উঠে এসেছে এদিনের আলোচনায়।

G20 Summit Modi-Hasina Meeting: জি ২০ সম্মেলনের প্রাক্কালে মোদী-হাসিনা বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও প্রেস রিলিজ বা কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আলোচনায় তিস্তা জলবণ্টনের বিষয়টিও উঠেছে।

বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, বাংলাদেশের নির্বাচন ঘিরে প্রধানত যুক্তরাষ্ট্র-সহ পশ্চিম দেশগুলি হাসিনা সরকারের উপর চাপ তৈরি করছে। ভারত মনে করে অনাবশ্যক সেই চাপ দক্ষিণ এশিয়া বিশেষ করে এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সুস্থিতির পক্ষে হিতকর নয়। সেই কারণেই মোদী-হাসিনার বৈঠকের দিকে সাগ্রহে তাকিয়ে ছিল বাংলাদেশও।

উল্লেখ্য, আজ দুপুর ১টায় দিল্লিতে পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সন্ধ্যায় তাঁর বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আজ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ (Pravind Jugnauth)-এর সঙ্গে বৈঠক করেন মোদী। মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের সঙ্গেও আজ তিনি বৈঠক করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+