G20 Summit 2023 Live Updates: শেষ হল জি-২০ সামিটেকর মহাযজ্ঞ

G20 Summit 2023 Live Updates: জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রপতি। তারপরই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেন। শনিবার থেকে শুরু হতে চলেছে মূল বৈঠক।

জি ২০ শীর্ষ সম্মেলন

Sep 10, 2023, 5:14 pm IST

শেষ হল জি-২০ সামিট। ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে পরবর্তী জি-২০ সামিট আয়োজনের দায়িত্ব তুল দিলেন প্রধানমন্ত্রী মোদী
Sep 10, 2023, 1:32 pm IST

জি ২০ সামিট শেষ হওয়ার আগেই রাজধানী দিল্লি ছেড়ে ভিয়েতনাম উড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
Sep 10, 2023, 10:03 am IST

সকালে রাজঘাটে মহাত্মাগান্ধীকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপ্রধানরা।
Sep 10, 2023, 10:02 am IST

দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।
Sep 10, 2023, 10:01 am IST

জি-২০ সামিটের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রনেতাদের একাধিক কর্মসূচি
Sep 09, 2023, 11:07 pm IST

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা এড়াল জি ২০ শীর্ষ সম্মেলন

পশ্চিমী দেশ এবং জাপানের মতো বেশ কয়েকটি দেশের চাপের পরেও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এড়িয়েছে জি ২০ শীর্ষ সম্মেলন।
Sep 09, 2023, 10:11 pm IST

ডিনারে কাজু মটর থেকে লিট্টি চোখা

যদি রাজ্যের স্বাদের কথা বলা হয়, তাহলে সেখানে রয়েছে বিহারের বিখ্যাত লিট্টি চোখা, বাংলার রসগোল্লা, পঞ্জাবের ডাল তড়কা, দক্ষিণ ভারতের উত্তাপম, ইডলি, মশলা দোসা, পরটা, চাঁদনিচকের সুস্বাদু খাবার। সালাডের মধ্যে রয়েছে ইন্ডিয়ান গ্রিন সালাড, পাস্তা, গ্রিলড ভেজিটেবল সালাড, উত্তর প্রদেশের পনির লাবদার, অন্ধ্রপ্রদেশের সবজ কোরমা, কানু মাতার মাখানা, আরাবিয়াটা সস, ভুনা বাদাম সবজির ঝোল। অন্য খাবারের মধ্যে রয়েছেজোয়ার ডাল তড়কা, পেঁয়াজ জিরা পোলাও, তন্দুরি রুটি, বাটার নান, সসার রাইতা, খেজুরের চাটনি, সাধারণ দই। ডেজার্ট মেনুতে জালেবি কুট্টু মালপোয়া, কেশ পিস্তা রসমালাই, গুলাব জামুন, শ্রীখণ্ড, কুলফি মালাই, আখরোট ডুমুরের হালুয়া, ডাল-বাদাম হালুয়া, ক্ষীর, মিশ্রি মাওয়া, গাজরের হালুয়া।
Sep 09, 2023, 8:38 pm IST

নয়াদিল্লি ঘোষণাপত্রে যে ৫ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপরে দৃষ্টি নিবন্ধ করা হয়েছে সেগুলি হল

শক্তিশালী, টেকসই, ভারমাস্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, এসডিজিতে অগ্রগতি ত্বরান্বিত করা, একটি টেকসই ভবিষ্যতের জন্য সবুজ উন্নয়ন চুক্তি, ২১ শতকের জন্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান, বহুপাক্ষিকতাকে পুনরুজ্জীবিত করা
Sep 09, 2023, 6:14 pm IST

বক্তব্য রাখছেন বাইডেন

বড় পদক্ষেপ। নয়াদিল্লিতে বললেন জো বাইডেন।
Sep 09, 2023, 5:47 pm IST

বড় সিদ্ধান্ত জি-২০ তে।

India Middle East Europe connectivity করিডর তৈরি হবে। বড় সিদ্ধান্ত জি-২০ তে।
Sep 09, 2023, 5:13 pm IST

গৃহীত হল New Delhi declaration।

জি-টোয়েন্টি সম্মেলনে গৃহীত হল New Delhi declaration। সব দেশের ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে declaration.
Sep 09, 2023, 4:48 pm IST

রাশিয়া-ইউক্রেন নিয়ে বড় সিদ্ধান্ত

পরমাণু অস্ত্রের ব্যবহার বা হুমকি গ্রহণযোগ্য নয়, ঘোষণা জি-২০ শীর্ষ সম্মেলনে
Sep 09, 2023, 4:05 pm IST

শেখ হাসিনার সঙ্গে বাইডেন

শেখ হাসিনার সঙ্গে ছবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Sep 09, 2023, 3:28 pm IST

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা।
Sep 09, 2023, 2:43 pm IST

ঋষি সুনকের সঙ্গে বৈঠকে মোদী

দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। প্রথমেই নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ঋষি সুনক।
Sep 09, 2023, 2:24 pm IST

ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

প্রথম ধাপের বৈঠক শেষ। ভারতের এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
Sep 09, 2023, 1:49 pm IST

টুইট মোদীর!

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করলেন সেই ভিডিও-
Sep 09, 2023, 1:04 pm IST

G-20 বৈঠকের মাঝেই টুইট

G-20 বৈঠকের মাঝেই টুইট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষী সুনকের। কি লিখলেন তিনি? রইল সেই টুইট-
Sep 09, 2023, 12:48 pm IST

ভারত নাম মোদীর নেমপ্ল্যাটে

মোদীর সামনে যে নেমপ্লেট রাখা হয়েছে সেখানে 'ইন্ডিয়া' নয়, আছে 'ভারত'। এমন একটি আন্তজাতিক মঞ্চে দেশের নাম 'ভারত' লেখা ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।
Sep 09, 2023, 10:21 am IST

সকাল সাড়ে দশটা নাগাদ বৈঠক শুরু

লেভেল ২ এ অবস্থিত লিডার্স লাউঞ্চে সমস্ত রাষ্ট্রনেতারা (G20 Summit 2023) উপস্থিত হবেন। সেখানে সকাল সাড়ে ১০ টা নাগাদ বৈঠক শুরু হবে। প্রথম সিজনে 'ওয়ান আর্থ' বৈঠক শুরু হবে। এরপর দুপুর দেড় টা নাগাদ লাঞ্চ হবে। যেখানে সমস্ত রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন।
Sep 09, 2023, 10:19 am IST

নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি

সমস্ত নেতা এবং তাদের প্রতিনিধিদের ভারত মন্ডপমের 'ট্রি অফ লাইফ' লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলবেন। এটি আসলে ওয়েলকাম পিক হবে।
Sep 09, 2023, 10:18 am IST

শনিবার সকালে পৌঁছে গিয়েছেন সৌদির প্রিন্স ক্রাউনও

শনিবার সকালে ভারতে পৌঁছে গিয়েছেন সৌদির প্রিন্স ক্রাউনও। আজ শনিবার রাষ্ট্রনেতাদের সঙ্গে কি কি বিষয়ে বৈঠক হবে? আর সেটাই আলোচনা করা হল এই প্রতিবেদনে?
Sep 09, 2023, 9:07 am IST

শাটল পরিষেবা ব্যবহার করুন

যেখানে গাড়ি নেই, সেখানে শাটল পরিষেবা ব্যবহার করুন, মন্ত্রীদের বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Sep 09, 2023, 9:06 am IST

ভারতের প্রশংসায় বাইডেন

প্রেসিডেন্ট বাইডেন ভারতের জি২০ প্রেসিডেন্সির প্রশংসা করেছেন।
Sep 09, 2023, 7:35 am IST

বাইডেনের সঙ্গে বৈঠকে মোদী

দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জো বাইডেন ক্লিন এনার্জি, বাণিজ্য, উচ্চ প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন। আরও উদার ভিসা ব্যবস্থার বিষয়েও তাঁরা আলোচনা করেন বলে জানা গিয়েছে। দুই দেশের মৈত্রীর বন্ধনে আরও উন্নয়নের রূপরেখা তৈরি করেছেন তাঁরা।
Sep 09, 2023, 7:33 am IST

সম্ভাব্য যৌথ বিবৃতি

জি২০ শীর্ষ সম্মেলনের পরে একটি সম্ভাব্য যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিটি দেশ কী পদক্ষেপ নেবে, কতটা দায়িত্বশীল হবে, কতটা গঠনমূলক হবে? তার একটা রূপরেখা তৈরি করতে হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যেমন একটা অবস্থান নিতে হবে, তেমনই জলবায়ুপ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+