Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G20 Summit 2023: 'গীতা'কে জিজ্ঞাসা করুন, দিল্লির জি২০ সম্মেলনে ভারতের ‘এআই সেনসেশন’ কী জানেন

দিল্লির জি২০ শীর্ষ সম্মেলন শুরু ৯ সেপ্টেম্ব। এবার দিল্লিতে বসছে জি২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ভারতের 'এআই সেনসেশন' ডিজিটাল ইন্ডিয়া জোনে ইনস্টল করা হয়েছে। এই এআই সেনসেশনই শ্রীমদ ভাগবত গীতার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে।

অবাক হচ্ছেন তো? কী এই এআই সেনসেশন! এবার দিল্লিতে জি-২০ সম্মেলনে ভারত মণ্ডপমের ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোনে ইনস্টল করা হয়েছে এআই মডেল। এটি আসলে ভারতের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের একটি অংশ। হাইলাইটগুলির মধ্যে রয়েছে গীতা। অর্থাৎ গাইডেন্স, ইন্সপিরেশন, ট্রান্সফর্মেশন এবং অ্যাকশন। চ্যাটজিপিটি-র মতো মতো একটি উদ্ভাবনী এআই ইন্টারফেস।

G20 Summit 2023

এই উঘঊও এমন একটি মডেল, যা শ্রীমদ ভাগবত গীতার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। এই এআই মডেল গীতা ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতেই জীবনের প্রশ্নগুলির জন্য উপযুক্ত জবাব দিতে তৈরি। ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোনে আস্ক গীতার প্রদর্শনী তৈরি। এই প্রদর্শনী হল একটি অসাধারণ এবং উদ্ভাবনী প্ল্যাটফর্ম।

২০১৪ সাল থেকে ভারতের ডিজিটাল অগ্রগতির মাধ্যমে একটি চিত্তাকর্ষক ভার্চুয়াল যাত্রা প্রদর্শন করবে এই এআই সেনসেশন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের নেতৃত্বে এই প্রদর্শনীর লক্ষ্য ভারতের ডিজিটাল ক্ষমতা এবং পরিষেবাগুলি প্রদর্শন করা। নয়াদিল্লিতে ১৮তম রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের আয়োজন করার জন্য প্রস্তুত। প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রগতি ময়দানে উপস্থিত হতে শুরু করেছেন। ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন-এ জীবনযাত্রার সহজতার জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামো ব্যবহারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

এছাড়াও জি২০ শীর্ষ সম্মেলনের প্রতিনিধিদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল অর্থপ্রদানের সুবিধার্থে ভারত ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ফ্রেমওয়ার্ক চালু করেছে। ইউপিআই ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে এটি একটি প্রিপেইড পেমেন্ট যন্ত্র, যা বিশেষভাবে বিদেশি নাগরিক এবং জি২০ সদস্য দেশ থেকে আগত এনআরআইদের জন্য ডিজাইন করা হয়েছে।

এই হাই-প্রোফাইল ইভেন্টের প্রস্তুতির জন্য ভারতের আবহাওয়া বিভাগ জি-২০ শীর্ষ সম্মেলনের স্থানের কাছে একটি অতিরিক্ত স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করেছে। এই স্টেশনটি অনুষ্ঠানের অনন্য চাহিদা মেটাতে রিয়েল-টাইম এবং উপযোগী আবহাওয়ার পূর্বাভাস প্রদান করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+