G20 Summit 2023: রাষ্ট্রপতির নৈশভোজের আসরে আমন্ত্রিত নন খাড়গে, বিরোধী দলে কারা থাকবেন উপস্থিত জেনে নিন

জি-২০ সামিটের নৈশভোজেও রাজনীতির ছোঁয়া। অভিযোগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি এই নৈশভোজের আসরে। অথচ একাধিক বিরোধী দলের নেতা আমন্ত্রিত রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতারা কি যোগ দেবেন নৈশভোটের আসরে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে দিল্লিতে জি-২০ সামিট। আগামীকাল রাতেই সব দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্ট অব ভারত উল্লেখ করে যে আমন্ত্রণ পত্র প্রকাশ করেছিলেন তিনি। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।

G20 Summit 2023

সেই ডিনার পার্টিতে শাসক বিরোধী উভয় দলের নেতা-মন্ত্রী এবং শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। এখনও পর্যন্ত তাঁর কাছে আমন্ত্রণ পত্র পৌঁছায়নি বলে সূত্রের খবর।

তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ ডি দেবেগৌড়া এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

কেন আমন্ত্রণ জানানো হল না মল্লিকার্জুন খাড়গেকে তার কারণ এখনও স্পষ্ট নয়। পরে আমন্ত্রণ জানানো হবে কিনা সে সম্পর্কেও কোনও তথ্য জানা যায়নি। মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ না জানানো হলে অন্য কংগ্রেস নেতারা কি যাবেন নৈশভোজের আসরে যোগ দিতে এই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+