G20 Summit 2023: ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা এড়াল জি ২০ শীর্ষ সম্মেলন! শান্তির আহ্বান
G20 Summit 2023: শনিবার জি ২০ নেতারা একটি ঘোষণা নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন। ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের জন্য রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থাকেন নেতারা। তবে এই যুদ্ধের ফলে বিশ্ব জুড়ে অর্থনীতির পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপরে যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে নোটে।
কনক্লেভের সভাপতিত্ব করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম জি ২০ নয়াদিল্লিতে নেতাদের ঘোষণাপত্রে ঐক্যমত্যে পৌঁছেছে। দিল্লির ঘোষণাপত্রে বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাতের বিরূপ প্রভাব এবং বিশাল মানবিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগের সঙ্গে কথাগুলি উল্লেখ করা হয়।

জি ২০ নেতারা দিল্লির ঘোষণা অনুসারে রাশিয়ার কোনও সামরিক আক্রমণ বা অবরোধ ছাড়াই ইউক্রেনের দক্ষিণ বন্দরগুলির মাধ্যমে নিরাপদে শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের শস্য উদ্যোগের পূর্ণ সময়োপযোগী এবং কার্যকর বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া থেকে খাদ্য ও সার রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দেওয়া এতটি সমান্তরাল চুক্তিকে সম্মান দেওয়া হয়নি। শিপির ও বিমার ওপরে নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞাগুলি দেশের কৃষি বাণিজ্যকে আঘাত করেছে বলে অভিযোগ করে মস্কো এই বছরের ১৭ জুলাই চুক্তি প্রত্যাহার করে।
দিল্লি ঘোষণায় এই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে ঐক্যমত্যে পৌঁছনো সম্প্রতি কঠিন বলে মনে হয়েছিল। কেননা পশ্চিমী দেশগুলি এবং জাপানের মতো কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে বালির ঘোষণা বহাল রাখার ওপরে জোর দিয়েছিল। রাশিয়া ও চিন এর বিরোধিতা করে।
তবে বুধবার জাকার্তায় ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর ও রাশিয়ার বিদেশ মন্ত্রী ল্যাভরভের মধ্যে বৈঠক এবং শুক্রবার নয়াদিল্লিতে মোদী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্য়ে বৈঠকে এব্যাপারে পার্থক্য কমাতে সাহায্য় করে। অবশেষে সফলতা আসে শনিবার।
নয়াদিল্লিতে হওয়া জি ২০ শীর্ষ সম্মেলনে চিন ও রাশিয়ার প্রেডিসেন্টরা যোগ না দিলেও, দিল্লি ঘোষণায় পশ্চিমী দেশগুলির তুলনায় মস্কো ও বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি অনেকটাই বেশি প্রতিফলিত হয়েছে।












Click it and Unblock the Notifications