G20 Summit 2023:সকাল সকাল অক্ষরধাম মন্দিরে পুজো ঋষি সুনকের, গান্ধীঘাটে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রধানরা
ভোর থেকেই জি-২০ সামিটের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। সাত সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী। আজ রাজঘােট শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রনতারা। ইতিমধ্যেই সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন তাঁরা।
রাজঘাটে রাষ্ট্রনেতারা মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন। তার পরে শুরু হবে একাধিক কর্ম সূচি এবং বৈঠক।
গতকাল এলাহি নৈশভোজের আসর বসানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। দ্বিতীয় দিনের সকাল থেকেই একাধিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। একে একে রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করে দিয়েছেন রাজঘাটে।

আজ একাধিক অনুষ্ঠান রয়েছেরাষ্ট্রনেতাদের। সকালেই রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেউ, রাশিয়ার বিদেশমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিেডন্ট। রাজঘাটে সকলকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর একটু পরেই জি-২০ সামিটের দ্বিতীয় দিনের একাধিক কর্মসূচি শুরু হয়ে যাবে। জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ইউরোপীয়ান ইউনিয়নের প্রেসিেডন্ট সকলেই রয়েছেন রাজঘাটে সেখানে একে একে সব রাষ্ট্রপ্রধানরাই শ্রদ্ধা জানাচ্ছেন মহাত্মা গান্ধীকে। এদিকে গতকাল রাতে প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি। একাধিক জায়গায় জল জমে গিয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে আজও রয়েছে রাজধানী শহর। কোনও বিমান ওঠানামা করছে না। আজ বিকেল পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।












Click it and Unblock the Notifications