নিরাপত্তা নিয়ে গান্ধী পরিবারের প্রশ্ন করার অধিকার নেই, লখনউকাণ্ড নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ মন্ত্রীর
গান্ধী পরিবারের স্বভাবই এরকম। উত্তরপ্রদেশের লখনউতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বার্ষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি।
গান্ধী পরিবারের স্বভাবই এরকম। উত্তরপ্রদেশের লখনউতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বার্ষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। ঘটনাটি ২৮ ডিসেম্বরের। অভিযোগ, তখন উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে বাধা দেয়। আচমকা প্রিয়াঙ্কার গাড়ি থামানোর পর তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ।

কী ঘটেছিল?
প্রাক্তন আইপিএস এবং সামাজিক কর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের জেরে হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।৭৬ বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা দেয় প্রিয়াঙ্কাকে।
|
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য
এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, 'সোনিয়া গান্ধীর পরিবারের এটাই স্বভাব। সবসময়ই নিজেদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে চলে যাওয়া তাঁদের জন্য নতুন কিছু নয়। এবং তাঁরা তাঁদের কর্মসূচির বিষয়ে তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানান না। এরকম মানুষদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলার অধিকার নেই।'

এসপিজি সুরক্ষা প্রত্যাহার করা হয় গান্ধী পরিবারের উপর থেকে
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে এই কারণ দেখিয়েই এসপিজি সংশোধনী বিল পেশ করা হয়েছিল সংসদে। এই নতুন সংশোধনের মাধ্যমে গান্ধী পরিবারের থেকে তুলে নেওয়া হয় এসপিজি সুরক্ষা। গান্ধী পরিবারের থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার নিয়ে সংসদে বারবার সরব হয়েছে বিরোধীরা। 'চূড়ান্ত ব্যক্তিগত প্রতিশোধ' স্পৃহা থেকেই গেরুয়া বাহিনীর এই কাজ করেছে বলেও মন্তব্য করতে দেখা যায় কংগ্রেস নেতাদের।

লখনউয়ের ঘটনা প্রসঙ্গে সিআরপিএফ-র বক্তব্য
এদিকে লখনউয়ের ঘটনা প্রসঙ্গে সিআরপিএফ-র তরফে বলা হয়, দিনের নির্দিষ্ট কর্মসূচি থেকে সরা আসায় আটকানো হয়েছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। এই বিষয়ে সিআরপিএফ-এর তরফে আরও বলা হয়, কংগ্রেস নেত্রী কর্মসূচি সম্পর্কে তথ্য না দিয়েই 'অনির্ধারিত কর্মসূচি' গ্রহণ করে সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করেছেন। এক সাধারণ মানুষের গাড়িতে করে ব্যক্তিগত সুরক্ষাকর্মী ছাড়াই ভ্রমণ করছিলেন নেত্রী। পাশাপাশি দু' চাকার যানে যাত্রা করেও তিনি সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করেছেন।

লখনউতে প্রিয়াঙ্কার জরিমানা
এদিকে বাধা পেয়ে আইপিএস অফিসার এবং বর্তমানে সিএএ বিরোধিতা করায় জেলে বন্দি থাকা সমাজ কর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে দেখা করতে স্কুটারে চেপেই যাত্রা করেন। সেই সময় বেশ কয়েকটি ট্রাফিক আইন ভাঙায় স্কুটারের মালিককে ৬১০০ টাকা জরিমানা করছে লখনৌ ট্রাফিক পুলিশ।












Click it and Unblock the Notifications