লাদাখ সংঘাতের মাঝে কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর! কী জানালেন রেড্ডি
লাদাখ সংঘাতের মাঝেই কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর! কী জানালেন কিষণ রেড্ডি
একদিকে লাদাখে যখন চিন -ভারত দ্বন্দ্ব প্রবল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এদিন বক্তব্য রাখেন জি কিষণ রেড্ডি। সংসদে এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী রেড্ডি একাধিক তথ্য তুলে ধরেন কাশ্মীর সম্পর্কে।

সংসদে মন্ত্রী কী জানিয়েছেন?
'৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে জম্মু ও কাশ্মীর কোনও বড় সন্ত্রাসবাদী হামলা হয়নি। ' বক্তব্য জি কিষাণ রেড্ডির।
তিনি জানিয়েছেন, এই তথ্য অগাস্ট ২০১৯ থেকে ২০০ সালের অগাস্ট মাস পর্যন্ত দেখা গিয়েছে। এই এক বছরে কাশ্মীরের ভৌগলিক ও রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে।

ডিটেনশন ও পরিসংখ্যান
এদিকে কাশ্মীরের বুকে কতজন ডিটেনশন সেন্টারের মধ্যে রয়েছেন, তা নিয়েও পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। সেখানে দেখা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কাশ্মীরে ২২৩ জনকে ডিটেনশন সেন্টা রে রাখা হয়েছে।

গৃহবন্দি ও কাশ্মীর
কেন্দ্রের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে কাশ্মীরে কাউকে এখন গৃহবন্দি করে রাখা হয়নি। এছাড়াও জানানো হয়েছে, মার্চ থেকে এই বছরের অগাস্টের মধ্যে ১৩৮ জন সন্ত্রাস বাদীকে কাশ্মীরে নিকেশ করা হয়েছে।

কাশ্মীর ও শহিদ
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, কাশ্মীর থেকে ৩৭০ধারা অবলুপ্তির পর থেকে সেখানে ৪৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৯ জন জওয়ান শহিদ হয়েছেন কাশ্মীরের বুকে।












Click it and Unblock the Notifications