G-20 energy Meeting: জলবায়ু-সম্পর্কিত কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে ভারত, ঘোষণা মোদীর

জলবায়ু-সম্পর্কিত কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে ভারত। শনিবার জি-২০ এনার্জি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেন ভারত জলবায়ু-সংক্রান্ত কর্মকাণ্ডে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

এনার্জি মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত হল সবচেয়ে জনবহুল দেশ এবং দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি। আমাদের সেই দেশ এবার জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে। সবুজ প্রবৃদ্ধি এবং শক্তির পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেদ্রুত গতিতে।

জলবায়ু-কর্মকাণ্ডে নেতৃত্বে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ এনার্জি মিটিংয়ে ভার্চুয়ালি ভাষণ দেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণে তিনি জলবায়ু কর্মে ভারতের নেতৃত্ব দেওয়ার কথা জানান। জি-২০ এনার্জি মিটিং চলছে গোয়ায়। প্রধানমন্ত্রী জি-২০ সভাপতি হিসেবে সেই এনার্জি বৈঠকের ভার্চুয়াল উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা আমাদের নন-ফসিল ইনস্টল ইলেকট্রিক ক্যাপাসিটির লক্ষ্যমাত্রায় পৌঁছেছি নয় বছর আগে। সেই কৃতিত্ব অর্জনের পর আমরা একটি উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা পরিকল্পনা করছি ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নন-ফসিল বিদ্যুৎ উৎপাদন করতে।

তিনি বলেন, বিশ্ব উন্নত, টেকসই, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের জন্য এই জি-২০ বৈঠকের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির দিকে। এবার সময় এসেছে একটা ব্যবস্থা নেওয়ার। বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের লড়াই চলছে। সেই লড়াইয়ে যেন ভারত পিছিয়ে না থাকে।

জলবায়ু-কর্মকাণ্ডে নেতৃত্বে ভারত

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই উন্নয়নশীল দেশগুলির জন্য স্বল্প খরচে এনার্জির ঘাটতি পূরণ করতে হবে। সে জন্য আমাদের অবশ্যই প্রযুক্তিগত ঘাটতি পূরণের উপায়গুলি খুঁজে বের করতে হবে, যাতে শক্তি সুরক্ষার প্রচার করা যায় এবং সরবরাহে বৈচিত্র্য আনতে কাজ করা যায়।

প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। বিশ্বের সমস্ত দেশকে এক হয়ে কাজ করতে হবে। এক দেশের ঘাটতি অন্য দেশকে মেটাতে হবে। তাহলে আমরা অ্যানার্জির দিকে এগিয়ে যেতে পারব। দেশের জলবায়ু পরিবর্তনের চাকা ঘুরিয়ে দিতে পারব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+