G20 Summit 2023: পরমাণু অস্ত্রের ব্যবহার বা হুমকি গ্রহণযোগ্য নয়, দিল্লি থেকে বার্তা G20 দেশগুলির
G20 Summit 2023: রাশিয়ার কোনও সরাসরি সমালোচনা না করেই পরমাণু অস্ত্র নিয়ে বার্তা দেওয়া হল জি ২০ ডিক্লেয়ারেশনে। শনিবার ভারতে শুরু হয়েছে জি ২০ শীর্ষ সম্মেলন। উপস্থিত রয়েছেন সদস্য দেশগুলির প্রতিনিধিরা। এদিন সকালে প্রথম পর্যায়ের আলোচনাতেই উঠে আসে যুদ্ধ প্রসঙ্গ।
এ বিষয়ে জি ২০ ( G20 Summit 2023) দেশগুলির কী অবস্থান, তা নিয়ে আলোচনা হয়। যৌথ ঘোষণা বা ডিক্লেয়ারেশনে বলা হয়েছে, পরমাণু অস্ত্রের ব্যবহার বা অস্ত্র নিক্ষেপের হুমকি থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনে শান্তি বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে।

যৌথ ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ইন্দোনেশিয়ায় হওয়া আলোচনার অংশ। সেখানেও বিভিন্ন দেশ যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল। সে কথাও উল্লেখ করা হয়েছে এই জি ২০ ঘোষণাপত্রে।
শনিবার বৈঠকের দ্বিতীয় পর্যায়ে এই ঘোষণাপত্রের (( G20 Summit 2023) কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বার্তা দেন, কখনই দখলদারির জন্য বা কোনও দেশের রাজনৈতিক স্বাধীনতা ক্ষুন্ন করার জন্য কারও উচিত বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, পরমাণু অস্ত্র কারও বিরুদ্ধে ব্যবহার করা বা হামলার হুমকি দেওয়া কখনই গ্রহণযোগ্য নয়।
New Delhi G-20 Leaders' Summit Declaration: "We appreciate the efforts of Türkiye and UN-brokered Istanbul Agreements consisting of the Memorandum of Understanding between the Russian Federation and Secretariat of the United Nations on Promoting Russian Food Products and… pic.twitter.com/hSH3DSJyWe
— ANI (@ANI) September 9, 2023
ইউক্রেনের যুদ্ধ ও সেই যুদ্ধ মানবজাতির ওপর কতটা প্রভাব ফেলেছে, তা নিয়ে আলোচনা হয়েছে জি ২ দেশগুলির মধ্যে। মোদী আরও উল্লেখ করেছেন, আলোচনায় জায়গা করে নিয়েছে, খাদ্যের জোগান, নিরাপত্তা, সাপ্লাই চেন, ম্যাক্রো ফিনান্সিয়াল স্টেবিলিটি, মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে।
সব দেশগুলি সহমত হওয়াতেই প্রকাশ করা হয়েছে নিউ দিল্লি ডিক্লেয়ারেশন। এটা ভারতের জন্য একটা বড় প্রাপ্তি বলে জানা গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, আমাদের কঠোর পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় সহমতে পৌঁছনো গিয়েছে ও দিল্লি ডিক্লেয়ারেশন প্রকাশ করা গিয়েছে।
উল্লেখ্য, এদিন শীর্ষ সম্মেলনের শুরুতে উদ্বোধনী ভাষণ দিতে গিয়েও যুদ্ধের কথা শোনা গিয়েছিন নরেন্দ্র মোদীর মুখে। তিনি দাবি করেন, করোনা পরিস্থিতিতে বিশ্ব জুড়ে যে বিশ্বাসের ঘাটতি বা সঙ্কট তৈরি হয়েছে, তা আরও বেড়ে গিয়েছে যুদ্ধের কারণে। করোনাকে হারানোর মতোই ওই পরিস্থিতিও যাতে জয় করা যায়, সেই বার্তাই দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications