G20 Summit 2023: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে 'বড় সিদ্ধান্ত': সূত্র
G20 Summit 2023: রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহেই রাজধানী দিল্লিতে জি-২০ এর আসর। আর সেই সম্মেলনে যোগ দিতেই ভারতে আমেরিকা-চিন সহ একাধিক দেশের রাষ্ট্রনেতারা। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক এই সম্মেলনে।
আর এই সম্মেলনে (G20 Summit 2023) ইউক্রেন-রাশিয়া নিয়ে 'বড় সিদ্ধান্ত' নেওয়া হয়েছে। এই যুদ্ধ নিয়ে দেশগুলির মধ্যেইও মত পার্থক্য রয়েছে। পশ্চিমী দেশগুলির এই যুদ্ধের (russia_Ukraine War) বিরুদ্ধে ইতিমধ্যে আওয়াজ তুলেছে। অন্যদিকে চিনে এক্ষেত্রে রাশিয়ার (Russia) পাশে দাঁড়িয়েছে। এমনকি বিষয়টিকে মিলিটারি অপারেশন বলে ব্যাখ্যা করছে সে দেশ। ফলে এটা যুদ্ধ নাকি মিলিটারি অপারেশন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এই অবস্থায় G20 দেশগুলির মধ্যে রুশ আক্রমণ নিয়ে থাকা মতপার্থক্য মেটাতে উদ্যোগী হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কি বলে বর্ননা করা হবে তা নিয়ে দেশগুলির মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে। সূত্রকে কোট করে এমনটাই দাবি সংবাদমাধ্যম রয়টার্সে।
তবে ঠিক কি বলা হয় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে জি ২০ সম্মেলন শেষে এই বিষয়ে যৌথ বিবৃতি কিংবা বিজ্ঞপ্তি রাষ্ট্রনেতারা দিতে পারেন বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত প্রায় এক বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। কয়েক হাজার মানুষের ক্ষতি হয়েছে। যুদ্ধ থামানো নিয়ে বারবার আবেদন জানানো হলেও রাশিয়া কর্নপাত করেনি। এই অবস্থায় যদিও ভারতের তরফে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়াকে।
কিন্তু তাতেও কাজ হয়নি। দিল্লিতে শুরু হওয়া জি ২০ সম্মেলনেও এদিন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, করোনার পর গোটা বিশ্বের মধ্যে অবিশ্বাসের বারাবরণ তৈরি হয়েছে। আর এর মধ্যে এই যুদ্ধ অবিশ্বাসকে আরও গভীরে নিয়ে গিয়েছে। এই অবস্থায় সমস্ত দেশকে এগিয়ে আসার বার্তা দেন মোদী। আর এরপরেই এই সিধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications