Electoral Bonds: নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৩৬৮ কোটি টাকার অনুদান সান্তিয়াগো মার্টিনের, কে এই লটারি কিং?

লোকসভা ভোটের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে গত মঙ্গলবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে সবথেকে অর্থ অনুদান দিয়েছেন কোনও কর্পোরট সংস্থা? সেটা নিয়েই চর্চা শুরু হয়েছিল। কিন্তু যে সংস্থার নাম অনুদানের শীর্ষে সেটা কোনও কর্পোরেট কোম্পানী নয়, একটি লটারি সংস্থা।

শুনতে খানিকটা অবাক লাগলেও এটাই সত্যি। নির্বাচনী বন্ডের মাধ্যমে সবথেকে বেশি রাজনৈতিক অনুদান দিয়েছে 'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে সংস্থাটি ১৩৬৮ কোটি টাকার অনুদান দিয়েছে। এই সংস্থার প্রধান হলেন সান্তিয়াগো মার্টিন।

Electoral Bonds

কিন্তু কে এই সান্তিয়াগো মার্টিন? ভারতে লটারি কিং নামে পরিচিত তিনি। তথ্য অনুসারে, মায়ানমারের রেঙ্গুনে একজন শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সান্তিয়াগো মার্টিন। ১৯৮৮ সালে, সান্তিয়াগো মার্টিন দেশে ফিরে আসেন এবং তামিলনাড়ুতে লটারির ব্যবসাতে নামেন। ক্রমেই তিনি তাঁর লটারির ব্যবসাকে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পড়শি রাজ্যগুলিতেও নিয়ে যান।

কর্নাটক, কেরল এবং উত্তর-পূর্ব ভারতে তিনি তাঁর লটারি ব্যবসাকে ছড়িয়ে দেন। উত্তর-পূর্বে, তিনি সরকারি লটারি স্কিমগুলি পরিচালনার ভার নিয়েছিলেন। এখানেই শেষ নয় দেশের মধ্যে লটারি ব্যবসাকে বিস্তৃত করার পর সান্তিয়াগো মার্টিনের নজর যায় বিদেশে। ক্রমে ভুটান এবং নেপালেও তাঁর ব্যবসার সম্প্রসারণ ঘটান।

'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ফার্মের ওয়েবসাইট অনুসারে, মার্টিন ১৩ বছর বয়সে লটারি ব্যবসায় নামেন এবং বিক্রেতাদের একটি বিশাল বিপণন নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হন। লটারি ব্যবসা থেকে বিপুল পরিমাণে আয় করে , রিয়েল এস্টেট, বস্ত্র এবং হোটেল ব্যবসা শুরু করেন সান্তিয়াগো মার্টিন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১৯ সালেই আর্থিক দুর্নীতির জন্য অভিযোগে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। ২০২৩ সালের মে মাসে সান্তিয়াগো মার্টিনের কোয়েম্বাটোর এবং চেন্নাইয়ের অফিসে তল্লাশিও চালানো হয়।

'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইট অনুসারে, মার্টিন লাইবেরিয়ার কনসাল জেনারেলও ছিলেন, যেখানে তিনি একটি লটারি শিল্পও স্থাপন করেছিলেন।এছাড়াও তিনি অল ইন্ডিয়া ফেডারেশন অফ লটারি ট্রেড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজের সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+