বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে, 'সংশোধিত' বার্তায় কী বলছে আবহাওয়া দফতর

ফের বর্ষা শুরুর তারিখ মিস করল কেরল। সাধারণভাবে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার একটু দেরি করে, ৪ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ হতে পারে। কিন্তু রবিরারেও তা হয়নি। এবার আবহাওয়া দফতর জানিয়েছে, এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে আরও ৩-৪ দিন দেরি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আরব সাগরের ওপর দিয়ে পশ্চিমী বাতাসের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে পরিস্থিতি অনুকূলে আসছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব আরব সাগরে মেঘের ঘনত্বও বেড়েছে। আবহাওয়া দফতরের বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বর্ষা শুরুর পক্ষে পরিস্থিতি অনুকূল হতে পারে।

বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে সংশোধিত বার্তায় কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের কিছু অংশ পর্যন্ত এগিয়েছে। যে কারণে তারা ৭ জুনের মধ্যে বর্ষা শুরুর ব্যাপারে আশাবাদী। এবার দেরিতে বর্ষা শুরুর সঙ্গে চারমাসের বর্ষায় পরিমাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কেননা আবহাওয়া দফতর আগেই জানিয়েছে এল নিনো পরিস্থিতি সত্ত্বেও এবছর বর্ষা স্বাভাবিক হবে।

গত বছর কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হয়েছিল ২৯ মে। ২০২১ সালে ৩ জুন, ২০২০ সালে ১ জুন, ২০১৯-এ ৪ জুন এবং ২০১৮ সালে ২৯ মে কেরলে বর্ষার প্রবেশ হয়েছিল। এ বছর এল নিনো পরিস্থিতি. টানা তিন বছর লা নিনার পর এসেছে। লা নিনায় সাধারণভাবে বর্ষা ভাল হয়।

বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে সংশোধিত বার্তায় কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছর উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। তবে পূর্ব, উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এখানে উল্লেখ করা যেতে পারে ৫০ বছরের গত ৮৭ সেমি বৃষ্টিপাতের ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতকে স্বাভাবিক বলেই ধরা হয়। গত বৃষ্টিপাতের ৯০ শতাংশের কমকে ঘাটতি, ৯০-৯৫ শতাংশকে স্বাভাবিকের নিচে, ১০০ শতা্ংশের বেশি হলে স্বাভাবিকের ওপরে এবং ১০৫ থেকে ১১০ শতাংশকে অতিরিক্ত বৃষ্টিপাত বলা হয়।

বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে সংশোধিত বার্তায় কী বলছে আবহাওয়া দফতর

ভারতের মতো দেশে বর্ষার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেশের কৃষি ব্যবস্থার প্রায় ৫২ শতাংশ এর ওপরে নির্ভরশীল। অন্যদিকে খাদ্য উৎপাদনের ৪০ শতাংশও এই বৃষ্টির ওপরে নির্ভর করে। ফলে দেশের খাদ্য নিরাপত্তা আর অর্থনীতিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+