Budget 2025: মধ্যবিত্তদের বাড়ির স্বপ্নপূরণের আরও এক ধাপ নিশ্চিত হল এই বাজেটে, সৌজন্যে ‘স্বামী ফান্ড-২’
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার ২০২৫-২৬ বাজেট বক্তৃতায় ১৫,০০০ কোটি টাকার নতুন 'স্বামী' তহবিল (SWAMIH Fund) ঘোষণা করেছেন।
এই স্কিমের মূল লক্ষ্য অচল আবাসন প্রকল্পগুলির কাজ সম্পন্ন করা এবং যেসব ক্রেতারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাটের দখলের অপেক্ষায় রয়েছেন, তাদের সাময়িক স্বস্তি দেওয়া।

- 'স্বামী' তহবিল বা SWAMIH Fund কী?
প্রকল্পটি প্রথম চালু হয় ২০১৯ সালের নভেম্বরে এবং এটি SBIcap Ventures Limited দ্বারা পরিচালিত হয়, যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা। প্রথম ধাপের সাফল্যের পর, এবার 'স্বামী ফান্ড-২' চালু করা হচ্ছে, যা আরও বেশি আবাসন প্রকল্প সম্পন্ন করতে সাহায্য করবে সাধারণ মধ্যবিত্তদের।
- বাজেটে কী ঘোষণা করা হয়েছে?
এদিন বাজেটে এই প্রসঙ্গে বলা হয়েছে, 'স্বামী ফান্ড-২'-এর অধীনে নতুন ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে ৪০,০০০ বাড়ি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মোট ১ লাখ আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে এই অর্থবর্ষের অধীনে। স্ট্রেসড হাউজিং প্রকল্পের অধীনে ইতিমধ্যে ৫০,০০০ ইউনিটের কাজ শেষ হয়েছে এবং খুব শীঘ্রই চাবি হস্তান্তর করা হবে সেই সকল গ্রাহকদের। মধ্যবিত্ত শ্রেণির জন্য এ এক বিশেষ সুবিধা, যাতে হোম লোনের বোঝা কমানো যায় সহজেই।
- কারা উপকৃত হবেন?
এই প্রকল্পের ফলে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হবে, যারা একদিকে হোম লোনের ইএমআই দিচ্ছেন, অন্যদিকে বাড়ি না পাওয়ায় ভাড়ার খরচও বহন করছেন।
- 'স্বামী ফান্ড-২' কীভাবে কাজ করবে?
অর্থমন্ত্রী সীতারামন জানিয়েছেন, এই প্রকল্পটি সরকার, ব্যাংক এবং বেসরকারি বিনিয়োগকারীদের যৌথ অবদানের মাধ্যমে পরিচালিত হবে। এটি একটি হাইব্রিড ফিনান্স সুবিধা হিসেবে গড়ে তোলা হবে, যাতে নির্মাণ কাজ দ্রুত শেষ করা যায়।
এই নতুন ঘোষণা দেশের বাস্তবায়ন আবাসন প্রকল্পগুলোর নির্মাণ দ্রুত শেষ করতে সাহায্য করবে। এটি হাজারো ক্রেতার জন্য স্বস্তির খবর, যারা বছরের পর বছর ধরে তাদের স্বপ্নের বাড়ির অপেক্ষায় রয়েছেন।












Click it and Unblock the Notifications